মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাহুবলে এসএসসি ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ লাখাইয়ে টিকাদান কর্মসূচি পরিদর্শন করলেন হবিগঞ্জের সিভিল সার্জন হবিগঞ্জে ভবনের ছাদ থেকে পড়ে রংমিস্ত্রির মৃত্যু নবীগঞ্জে বিলুপ্ত হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য স্বাদ দেশি মাছের শুঁটকি মাধবপুরে শিলের আঘাতে আহত স্বামীর মৃত্যু ॥ ঘাতক স্ত্রী কারাগারে নবীগঞ্জে মধ্যরাতে অগ্নিকাণ্ডে ৩টি দোকান ভস্মীভূত ॥ আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ-লাখাই সড়ক নির্মাণ কাজের উদ্বোধনকালে হুইপ জি কে গউছ ॥ জনগণের ভোটের ঋণ পরিশোধ করতে দ্রুত সড়কের কাজ শেষ করতে চাই মা-বাবার অক্লান্ত পরিশ্রমে কন্যার স্বপ্ন পূরণ তেঘরিয়া ইউনিয়নের মজলিশপুর গ্রামের সুজনা এখন ডাক্তার হবিগঞ্জ শহরে সামান্য বৃষ্টিতেই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন ভোগান্তিতে বাসিন্দারা হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ॥ ৪ আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ শহরে সামান্য বৃষ্টিতেই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন ভোগান্তিতে বাসিন্দারা

  • আপডেট সময় সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সামান্য বৃষ্টি হলেই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন হয়ে পড়ছে হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকা। ফিউজ বা বিদ্যুতের যন্ত্রাংশে ত্রুটি দেখা দিলে মেরামতের জন্য বিদ্যুৎ অফিসে বারবার ফোন করেও সাড়া পাওয়া যায় না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন শহরবাসী।
গতকাল সোমবার দুপুর ৩টার দিকে বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শহরের শায়েস্তানগর পূর্ব, পশ্চিম ও দক্ষিণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। রাত ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো কোনো এলাকায় বিদ্যুৎ এলেও তা ছিল আসা-যাওয়ার মধ্যে। আবার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।
ভুক্তভোগীরা জানান, বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হলে ফিউজ নষ্ট হওয়ার কথা জানিয়ে দ্রুত মেরামতের আশ্বাস দেওয়া হয়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয় না। ফলে সামান্য বৃষ্টিতেই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন থাকতে হচ্ছে তাঁদের।
এদিকে নভেম্বরের শেষ সপ্তাহে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা শুরু হওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। পাশাপাশি রান্নাবান্নাসহ দৈনন্দিন জরুরি কাজেও দেখা দিচ্ছে নানা সমস্যা।
শহরবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টিতেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়া এবং দ্রুত ত্রুটি মেরামতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা তাঁদের ভোগান্তি আরও বাড়িয়ে তুলছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও দ্রুত ত্রুটি মেরামতের দাবি জানিয়েছেন তাঁরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com