রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে সশস্ত্র বাহিনী দিবস পালিত হবিগঞ্জে মতবিনিময় সভায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি বাছির জামাল ॥ তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের সমস্যা গুরুত্বের সাথে বিবেচনা করছে বর্তমান সরকার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর নবীগঞ্জে সিসি ক্যামেরায় ধরা পড়ল চোরের কাণ্ড ॥ ২০ লাখ টাকার মালামাল চুরি থানায় মামলা দায়ের নবীগঞ্জে পুলিশের অভিযান ॥ ৫ পলাতক আসামী গ্রেপ্তার চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক লাখাইয়ে ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি নেতা আটক ॥ ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড হবিগঞ্জ জেলা ইটভাটা মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীগঞ্জ-কাজিরবাজার সড়কে প্রবেশমুখে ব্রিজের বেহাল দশা ঢাকায় গিয়ে কিশোর নয়নের আত্মহত্যা ॥ লাখাইয়ে শোকের ছায়া

হবিগঞ্জ জেলা ইটভাটা মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ইটভাটা মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার হবিগঞ্জ টেনিস ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মোঃ মুতাব্বির হোসেন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মওলানা কুতুব উদ্দিন।
সভায় বক্তব্য রাখেন সৈয়দ মতিউর রহমান পিয়ারা, কাজী রফিকুল ইসলাম, হাজী মোহাম্মদ শাহীন মিয়া, মামুনুর রশিদ, মতিউর রহমান সানু, নুরুল ইসলাম, মিন্টু চন্দ্র দে, আমিন মিয়া, মোঃ ফারুক মিয়া, এনামুল হক এনাম, মোহাম্মদ রুবেল মিয়া, আবদাল মিয়া, কন্দর্প বিজয় মিহির বণিক, আওয়াল মিয়া, আবদুল কুদ্দুস, হাজী আবুল কালাম, রফিকুল ইসলাম খান, সিদ্দিক মিয়া, আবদুর রহিম আখঞ্জী, আবদুল হামিদ, আরজু মিয়া, ইমরান আলী মামুন, এখলাছ মিয়া, সালেক মিয়া, জিতু মিয়া, শুকলাল সূত্রধর, আজাদ মিয়া ও অ্যাডভোকেট রমিজ মিয়া।
সভায় বক্তারা বলেন, হবিগঞ্জ জেলায় কোনো অবৈধ ইটভাটা নেই। ইটভাটার মালিকরা সরকারি নিয়ম-কানুন মেনেই তাঁদের ব্যবসা পরিচালনা করে আসছেন। ইটভাটা শিল্পের সঙ্গে জেলার প্রায় ৪০ হাজার শ্রমিকের কর্মসংস্থান জড়িত। এ শিল্পের সঙ্গে প্রত্য ও পরোভাবে বহু মানুষের জীবিকা নির্ভরশীল।
তারা বলেন, ইটভাটা নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে প্রকৃত অবস্থা তুলে ধরা প্রয়োজন। একই সঙ্গে সরকারি বিধিবিধান মেনে ইটভাটা শিল্পের কার্যক্রম পরিচালনার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বক্তারা।
সভায় সমিতির সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং ইটভাটা শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com