রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে সশস্ত্র বাহিনী দিবস পালিত হবিগঞ্জে মতবিনিময় সভায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি বাছির জামাল ॥ তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের সমস্যা গুরুত্বের সাথে বিবেচনা করছে বর্তমান সরকার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর নবীগঞ্জে সিসি ক্যামেরায় ধরা পড়ল চোরের কাণ্ড ॥ ২০ লাখ টাকার মালামাল চুরি থানায় মামলা দায়ের নবীগঞ্জে পুলিশের অভিযান ॥ ৫ পলাতক আসামী গ্রেপ্তার চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক লাখাইয়ে ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি নেতা আটক ॥ ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড হবিগঞ্জ জেলা ইটভাটা মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীগঞ্জ-কাজিরবাজার সড়কে প্রবেশমুখে ব্রিজের বেহাল দশা ঢাকায় গিয়ে কিশোর নয়নের আত্মহত্যা ॥ লাখাইয়ে শোকের ছায়া

লাখাইয়ে পালকিতে চড়ে বরের আগমন ॥ ফিরল হারানো ঐতিহ্য

  • আপডেট সময় শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ আধুনিক যুগের বিলাসবহুল গাড়ির ভিড়ে ব্যতিক্রমী আয়োজনে নজর কেড়েছেন লাখাই উপজেলার পশ্চিম বুল্লা এলাকার বর সামিম আহমেদ। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রচলিত যানবাহনের বদলে বাংলার হারানো ঐতিহ্য পালকিতে চড়ে কনের বাড়িতে যান তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম বুল্লার নয়াহাটির সালাউদ্দিন মিয়ার ছেলে সামিম আহমেদের সঙ্গে একই গ্রামের তালুকদার হাটির শেফাজুল মিয়ার মেয়ে চাঁদনী আক্তারের বিয়ে ঠিক হয়। বিয়ের দিন হঠাৎ করেই বর ও তাঁর পরিবার পালকিতে চড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দ্রুত স্থানীয়ভাবে একটি পালকির ব্যবস্থা করা হলে বেহারাদের কাঁধে চড়ে কনের বাড়ির উদ্দেশে রওনা দেন বর। পথে এমন দৃশ্য দেখে পথচারী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও আনন্দের সৃষ্টি হয়; অনেকেই তা মোবাইলে ভিডিও করেন। কনের বাড়িতে পৌঁছালে হাসিমুখে বরকে বরণ করে নেন কনেপক্ষ। বর সামিম আহমেদ বলেন, পালকি আমাদের শেকড় ও সংস্কৃতির অংশ। জীবনের বিশেষ দিনটি ঐতিহ্যে রাঙিয়ে তুলতেই এমন উদ্যোগ। পরিবার ও কনেপক্ষ বিষয়টি দারুণভাবে নিয়েছে।
স্থানীয় সংবাদকর্মী মহসিন সাদেক জানান, রাস্তায় পালকি দেখে তাঁর সাথে থাকা সন্তান ও ভাতিজা এটিকে শিশুদের খেলার বাক্স ভেবেছিল। এতে বোঝা যায়, একসময়ের পরিচিত পালকি আজ নতুন প্রজন্মের কাছে প্রায় অপরিচিত। তিনি বলেন, এটি বিলাসিতা নয়, বরং পুরোনো ঐতিহ্যকে ছুঁয়ে দেখার চেষ্টা। প্রযুক্তির যুগে এগিয়ে গেলেও যেন আমাদের শেকড় ও সংস্কৃতি হারিয়ে না যায়, এটাই কাম্য। সবমিলিয়ে এমন ব্যতিক্রমী আয়োজনে আনন্দিত স্বজন ও এলাকাবাসী। উপস্থিত সবাই নবদম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবন কামনা করেছেন।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com