মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শ্রমিক নেতার মুক্তির দাবীতে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম শনিবার, ১৬ নভেম্বর, ২০১৩
  • ৭৬৫ বা পড়া হয়েছে

ৎস্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও পাবনা জেলা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের নিঃশর্ত মুক্তির দাবীতে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সজিব আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি কাজী মলাই মিয়া, হবিগঞ্জ মটর মালিক গ্র“পের সহ-সভাপতি এডভোকেট শামছু মিয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক সফিকুর রহমান চৌধুরী, সিলেট লাইনের আহ্বায়ক হাজী মোঃ জিতু মিয়া, হবিগঞ্জ জেলা সড়ক শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সম্পাদক ইয়াউর মিয়া, কোষাধ্যক্ষ রঞ্জিত কুমার দেব, প্রচার সম্পাদক আলী হোসেন, সদস্য আব্দুল সালাম, আহম্মদ চৌধুরী, কিম্মত আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সরকার শামসুর রহমান শিমুল বিশ্বাসকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি না দিলে হলে কঠোর আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করে আনা হবে। পরে সংগঠনের নেতৃবৃন্দ সহ শ্রমিকরা শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বাহির করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com