বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সংসদ নির্বাচনে আওয়ামীলীগের পক্ষে কাজ করতে ড. শাহ্ নেওয়াজ এখন বাংলাদেশে

  • আপডেট টাইম শনিবার, ১৬ নভেম্বর, ২০১৩
  • ৫৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামী নির্বাচনে আওয়ামীলীগের পক্ষে কাজ করতে এবং জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বৃটিশ সরকারের সাবেক প্রিন্সিপাল পলিসি অফিসার, তারুণ্যের অহংকার ড. মো. শাহ্ নেওয়াজ আজ শুক্রবার ভোরে বাংলাদেশে এসে পৌছুবেন। তাঁকে হযরত শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমান বন্দরে স্বাগত জানাবেন, বানিয়াচং আওয়ামীলীগের সভাপতি ও জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ আসনে মনোনয়ন প্রত্যাশী মোঃ আমির হোসেন মাস্টার, বানিয়াচং আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহ্জাহান মিয়া, বানিয়াচং ১ নং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান খান, বিশিষ্ট ব্যবসায়ী ও নিউ ইমেজ মিডিয়া গ্র“পের পরিচালক আবদুস সালাম নোমান, ছাত্রলীগ নেতা জুয়েল মিয়াসহ অন্যান্য স্থানীয় নেতা-কর্মী।
গতকাল যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিমান বন্দরে তাঁকে শুভকামনা জানিয়ে বিদায় জানান ওল্ডহ্যাম আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো. শাহজাহান, ওল্ডহ্যাম যুবলীগ সভাপতি সৈয়দ সাদেক আহমেদ, যুবলীগ নেতা মোঃ শামিম আহমেদ, কমিউনিটি নেতা হেলাল চোধুরী প্রমুখ।
ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ ব্রিটেনের পলিসি ফোরামে রাজনীতি বিশ্লেষক হিসাবে সুবিদিত। শিক্ষা ও সমাজ ভাবনায় বিশেষ আবদানের কারনে এরই মধ্যে শাবিপ্রবির এই সাবেক ছাত্রনেতা সর্বস্তরের জনগনের মধ্যে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। উল্লেখ্য, দলের সিনিয়র নেতৃবৃন্দের আহ্বানে নির্বাচনী কর্মসূচীতে অংশ নিতে ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ যুক্তরাজ্য থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com