মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল হবিগঞ্জকে হারিয়ে ঢাকা চ্যাম্পিয়ন

  • আপডেট টাইম শনিবার, ২ নভেম্বর, ২০১৩
  • ৬৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৩ এর ফাইনালে স্বাগতিক হবিগঞ্জকে ট্রাইবেকারে ৫-৪ গোলে হারিয়ে ঢাকা জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শুক্রবার বেলা ৪টায় হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে এ খেলা অনুষ্টিত হয়। খেলার প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধ্বে প্রথমে ঢাকা জেলা দল ১ গোলে এগিয়ে যায়। পরে হবিগঞ্জ জেলা দল ১ গোল করে খেলায় সমতা আনে। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ায় খেলা ট্রাইবেকারে গড়ায়। এতে ঢাকা জেলা দল হবিগঞ্জকে ৫-৪ গোলে পরাজিত করে।
খেলা পরিচালনা করেন আনোয়ার হোসেন সাজু। সহকারী ছিলেন আব্দুল বাসিত ও মিল্লাত চৌধুরী। চতুর্থ রেফারী ছিলেন ফরিদ উদ্দিন। ধারাভাষ্যে ছিলেন সাবেক ফুটবলার শফিউল আলম সাফি। খেলার উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ। বিশেষ অতিথি ছিলেন- সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব মোঃ আবু জাহির, অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, শেখ সুজাত মিয়া ও পুলিশ সুপার কামরুল আমীন।
পরে ট্রফি বিতরণ করেন টুর্নামেন্ট এর উদ্যোক্তা জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার। পরিচালনায় ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ফজলুর রহমান, বিশিষ্ট সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান তরফদার মাহিন, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, জেলা ফুটবল এসোসিয়েশন সভাপতি আব্দুর রহমান, সহ সভাপতি শহিদুর রহমান লাল, সালেহ আহমেদ, কোষাধ্যক্ষ ফেরদৌস আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য কাজী কামরুল আহমেদ, মোক্তার হোসেন, আব্দুল মোতালিব মমরাজ, মঈন উদ্দিন তালুকদার সাচ্চুু, শফিকুজ্জামান হিরাজ, বিভৎসু চক্রবর্তী বিভূ, আবুল কালাম, হুমায়ূন কবির শাহেদ, জেলা ফুটবল এসোসিয়েশন সদস্য ফরিদ উদ্দিন আহমেদ, আব্দুল কাইয়ূম জুয়েল, শেখ উম্মেদ আলী শামীম, আব্দুর রউফ মাসুক, নুরুল হক, আব্দুল হান্নান, মাহবুবুল হক আউয়াল, হেলাল আহমেদ প্রমুখ।
টুর্নামেন্টে স্বাগতিক হবিগঞ্জ ছাড়াও ঢাকা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও নরসিংদী জেলা দল অংশ নেয়। জেলার ৭টি ভেন্যুতে এ টুর্নামেন্টের বিভিন্ন খেলা অনুষ্টিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com