সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ ॥ যুবকের মৃত্যু বানিয়াচঙ্গে সপ্তাহের ব্যবধানে মাদ্রাসা পড়ুয়া ২ শিশু নিখোঁজ যানজট নিরসনে হবিগঞ্জ পৌরসভার অভিযান ৩০টি টমটম আটক বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই-এমপি ফয়সল মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে নতুন আইন কার্যকর ॥ বাস্তবায়নে সিলেটে বিভাগীয় কর্মশালা সার ডিলারদের নিয়ে প্রশাসনের সভা ॥ বাড়তি দাম নিলে ব্যবস্থা নবীগঞ্জে ১০ দিনব্যাপী পৌর কর মেলা শুরু ॥ উপহারের ব্যবস্থা সাংবাদিক সেলিম তালুকদারকে নিয়ে বিভ্রান্তিমূলক অপপ্রচার ॥ থানায় জিডি হবিগঞ্জ সদর থানার অভিযান ডেভিলসহ ৩ ব্যক্তি আটক বাহুবলে অবৈধ বালু উত্তোলন বন্ধে পুলিশি টহল জোরদারের নির্দেশ

প্রধানমন্ত্রী দেশের জন্য নিরলসভাবে কাজ করছেন-এমপি ফয়সল

  • আপডেট সময় শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশে গ্যাস, বিদ্যুৎসহ নানা সমস্যা মোকাবিলা করে তিনি দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে পরিকল্পিতভাবে কাজ করছেন।
তিনি বলেন, বিগত সরকার দেশের অর্থনৈতিক কাঠামো ভেঙে দিয়ে গেছে। দীর্ঘদিন দেশে পরিকল্পিত উন্নয়ন হয়নি। রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামো নষ্ট হয়ে গেছে। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে এসব পরিস্থিতির উন্নয়নে কাজ করছে। দেশের চা শ্রমিকসহ দরিদ্র মানুষের আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন জনবান্ধব কর্মসূচি গ্রহণ করা হয়েছে। চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিভিন্ন উপকরণ ও সহায়তা সামগ্রী বিতরণ করা হচ্ছে। বিএনপি যে প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে।
গতকাল শনিবার দুপুরে চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগানে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দিন শামসু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজসহ চা শ্রমিক নেতৃবৃন্দ।
এ সময় এমপি ফয়সল বলেন, চা শ্রমিকরা দেশের অর্থনীতি ও চা শিল্পের গুরুত্বপূর্ণ অংশ। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তাঁরা বাগানে কাজ করেন। তাঁদের জীবনমান উন্নয়ন ও কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। শ্রমিকদের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার কথাও জানান তিনি।
এর আগে গতকাল শনিবার সকালে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে চুনারুঘাটে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল।
উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরিচ্ছন্নতা অভিযানে ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। একই সঙ্গে কোথাও যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; সাধারণ মানুষের সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। নিয়মিত বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার রাখলে এডিস মশার বিস্তার অনেকাংশে কমানো সম্ভব।
পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে এমপি ফয়সলও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com