মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বানিয়াচং পুকড়া ইউনিয়ন আওয়ামী পরিবারের প্রতিবাদ সমাবেশ এমপি মজিদ খানকে নিয়ে কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবী ও অবাঞ্চিত ঘোষণা

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩
  • ৯৪২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল বৃহস্পতিবার বিকেলে ৯নং পুকড়া ইউপি আওয়ামীলীগের সর্বস্থরের নেতাকর্মীদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বানিয়াচং-আজমিরীগঞ্জ নির্বাচনী এলাকার  সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের নির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপি এর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপূর্ণ বক্তব্য প্রচারের তীব্র নিন্দা জ্ঞাপন করা হয় এবং তথাকথিত বিতর্কিত জনগণ ও নেতাকর্মী দ্বারা প্রত্যাখ্যাত ব্যক্তিবর্গকে পুকড়া ইউনিয়নে অবাঞ্চিত ঘোষণা করা হয়।
আলীগঞ্জ বাজার মাঠে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আসকর মিয়ার সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বিশ্বজিত দাসের পরিচালনায় এ  সভা অনুষ্টিত হয় । সমাবেশে বক্তাগণ বলেন, যারা ২০০১ সালে অবৈধ আর্থিক সুবিধা নিয়ে দলীয় প্রার্থীর পক্ষে না গিয়ে ভিন্ন দলের প্রার্থীর পক্ষে কাজ করেছিল তারা এমপি মজিদ খানের নিকট অবৈধ সুবিধা নিতে ব্যর্থ হয়ে, নজিরবিহীন উন্নয়ন কর্মকান্ড ঈর্ষান্বিত হয়ে, আওয়ামীলীগে ঘাপটি মেরে থাকা দেশী বিদেশী চক্রের প্রত্যক্ষ মদদে তারাই আজকে রাজনৈতিক শিষ্টাচার ও গঠনতন্ত্র বহির্ভূত ভাবে প্রকাশ্যে জেলা আওয়ামীলীগের  সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে দলীয় শৃংখলা ভঙ্গ করেছে এবং দলীয় ভাবমূর্তিক্ষুুন্ন করেছে। বক্তাগণ এদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবী জানান।
সভায় বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট  আব্দুল জলিল, বানিয়াচং উপজেলা কৃষকলীগের আহ্বায়ক এডভোকেট নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ মেহেরুল হক নোমান, ৯নং পুকড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি কুদরত মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাস, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আব্দাল হুসেন তরফদার, প্রচার সম্পাদক মোঃ ফজল মিয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মর্তুজ আলী, মোঃ আফরোজ মিয়া, পুকড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আফরোজ মিয়া, সাধারণ সম্পাদক শেখ মোঃ আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ জহুর আলী, কৃষকলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান, ছাত্রলীগের সভাপতি মোঃ সাহিনুর তরফদার, সাধারণ সম্পাদক মোঃ প্রবীর চক্রবর্তী, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আহাদ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ মনছব উল্লা প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com