বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় অটোরিক্সা চালকসহ ২ব্যক্তি নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩
  • ৫৪৫ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় অটোরিক্সা চালকসহ ২ ব্যক্তি নিহত ও ৪জন আহত হয়েছে।  গতকাল দুপুরের দিকে শাহপুর রেল গেইটে ট্রেনের সাথে অটোরিক্সার সংঘর্ষ ও সোনাই নদীর ব্রিজের কাছে ট্রাক চাপায় দু’ব্যক্তি নিহত হয়। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে-যাত্রীবাহী অটোরিক্সাটি শাহপুর রেল গেইট পারাপারের সময় সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর পাহাড়িকা ট্রেনের সাথে সংঘর্ষ বাধে। এতে অটোরিক্সাটি ধুমড়ে মুছড়ে ২০ গজ দূরে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই অটোরিক্সা চালক (৪০) নিহত হয়। তার পরিচয় পাওয়া যায়নি। তবে তার বাড়ি চুনারুঘাট বলে জানা গেছে। এ দুর্ঘটনায় অটোরিক্সা যাত্রী চুনারুঘাট উপজেলার আইতন গ্রামের নজরুল ইসলামের ছেলে রুমেল মিয়া (২৫), একই গ্রামের আব্দুল কাদের মোল্লার ছেলে জুনাইদ (২৫), নারায়নগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ উপজেলার গুদনাই গ্রামের জামাল হোসেনের ছেলে সোহাগ মিয়া (২০) একই গ্রামের আলাউদ্দিন ভূইয়ার ছেলে আকাশ (২৮) আহত হয়। আহতদেরকে প্রথমে মাধবপুর ও পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
অপরদিকে গতকাল ভোর ৫টার দিকে ট্রাকের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com