শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাহুবলে শিক্ষার মানোন্নয়নে প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা লাখাইয়ে সেচযন্ত্র ও ট্রাক্টর বিতরণকালে হুইপ জি কে গউছ ॥ কৃষকদের স্বাবলম্বী করতে ভর্তুকিমূল্যে কৃষি যন্ত্রপাতি সরবরাহ করছে সরকার মাধবপুরে ৩০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নবীগঞ্জের দিনারপুরে চেক জালিয়াতি মামলায় আসামী হয়েও প্রকাশে ঘুরে বেড়াচ্ছে প্রভাষক আমজদ বিকল্প উৎস থেকে ঋণ নিয়ে চা বাগানের শ্রমিকদের মজুরি ও রেশন দিল কর্তৃপক্ষ মাধবপুরে গ্রামবাসী ৪ চোরের বাড়ীর আসবাবপত্র পুড়িয়ে দিয়েছে নবীগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১ মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শহরে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

নবীগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর শুভ উদ্বোধন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নবীগঞ্জেও এই কার্যক্রমের সূচনা হয়। খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একযোগে সারা দেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর কেন্দ্রীয় শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে নবীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধনী আয়োজনের সাথে সরাসরি যুক্ত হয়ে বক্তব্য ও উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে ক্রীড়াপ্রেমী তরুণ, স্থানীয় প্রশাসন ও বিভিন্ন স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুরুদ্ধ দেব রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মতিউর রহমান পেয়ারা, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি বয়েত উল্লা, সাধারণ সম্পাদক মজিদুল করিম মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি, সাংগঠনিক সম্পাদক শাহিদ আহমেদ তালুকদার, সমাজ সেবা অফিসার বিদ্যুৎ দাস, প্রাথমিক শিক্ষা অফিসার রিপন চন্দ্র সরকার, উপজেলা প্রকল্প কর্মকর্তা শাকিল আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তার নুসরাত ফেরদৌসি, যুব উন্নয়ন অফিসার আতাউর কবির, উপজেলা বিএনপির সাবেক আহব্বায়ক সরফরাজ চৌধুরী, প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ক্রীড়াভিত্তিক বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমাজ গঠনে এবং খেলাধুলার প্রতি আরও বেশি সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে তুলতে এ ধরনের ক্রীড়া আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। আমন্ত্রিত অতিথিদের আলোচনা শেষে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com