স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার আসামী মহিলাসহ ১১ জনকে আটক করা হয়েছে। গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত থানার ওসি জাহিদুল হকের নির্দেশে একদল পুলিশ সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় পরোয়ানা রয়েছে। ওসি জানান, অভিযান নিয়মিত চলবে।