সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ ॥ যুবকের মৃত্যু বানিয়াচঙ্গে সপ্তাহের ব্যবধানে মাদ্রাসা পড়ুয়া ২ শিশু নিখোঁজ যানজট নিরসনে হবিগঞ্জ পৌরসভার অভিযান ৩০টি টমটম আটক বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই-এমপি ফয়সল মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে নতুন আইন কার্যকর ॥ বাস্তবায়নে সিলেটে বিভাগীয় কর্মশালা সার ডিলারদের নিয়ে প্রশাসনের সভা ॥ বাড়তি দাম নিলে ব্যবস্থা নবীগঞ্জে ১০ দিনব্যাপী পৌর কর মেলা শুরু ॥ উপহারের ব্যবস্থা সাংবাদিক সেলিম তালুকদারকে নিয়ে বিভ্রান্তিমূলক অপপ্রচার ॥ থানায় জিডি হবিগঞ্জ সদর থানার অভিযান ডেভিলসহ ৩ ব্যক্তি আটক বাহুবলে অবৈধ বালু উত্তোলন বন্ধে পুলিশি টহল জোরদারের নির্দেশ

‘ওয়ান ন্যাশন ইউকে’ এর আর্থিক সহযোগিতায় ॥ হবিগঞ্জের শহস্ত্রাধিক নারী-পুরুষ অন্ধত্বের হাত থেকে রক্ষা পেয়েছে

  • আপডেট সময় শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘ওয়ান ন্যাশন ইউকে’ এর আর্থিক সহযোগিতায় এ বছর শহস্ত্রাধিক গরীব অসহায় নারী-পুরুষ অন্ধত্বের হাত থেকে রক্ষা পেয়েছে। চিকিৎসা সেবা পেয়েছে কয়েক শহস্ত্রাধিক নারী-পুরুষ।
প্রকাশ, ইংল্যান্ডের চ্যারেটি সংগঠন ‘ওয়ান ন্যাশন ইউকে’ এর বাংলাদেশের কো-অর্ডনেটর জাহিনুর রহমানের তত্বাবধানে ও হবিগঞ্জ ইসলামিয়া চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় কয়েক বছর ধরে জেলার বিভিন্ন স্থানে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা শিবির করা হয়। বিনা মূল্যে চক্ষু চিকিৎসা শিবির আয়োজনে ‘ওয়ান ন্যাশন ইউকে’ এর পক্ষে সার্বিক সহযোগিতা করেন নবীগঞ্জের বুরহানপুর গ্রামের দিলদার মিয়া ও তার সঙ্গীয়রা। নবীগঞ্জ, বাহুবল, বানিয়াচং, আজমিরীগঞ্জ চুনারুঘাট, হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন গ্রামে পর্যায়ক্রমে ‘ওয়ান ন্যাশন ইউকে’ এর উদ্যোগে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা শিবির আয়োজন করা হয়েছে। এ সব চিকিৎসা শিবিরে হবিগঞ্জ ইসলামিয়া চক্ষু হাসপাতালের চিকিৎসকগণ ইতোমধ্যে কয়েক হাজার গরীব অসহায় চক্ষু রোগীকে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। চিকিৎসা শিবিরে চোখের ছানীপড়া রোগীদের বাছাই করে হবিগঞ্জ ইসলামিয়া চক্ষু হাসপাতালে এনে বিনা মূল্যে ছানী অপারেশন এবং ঔষধ ও চশমা প্রদান করা হয়েছে। নবীগঞ্জের বুরহানপুর গ্রামে একাধিকবার আয়োজিত বিনা মুল্যে চক্ষু চিকিৎসা শিবিরে বুরহানপুর ও আশপাশের গ্রামের চক্ষু রোগীদের বিনা মুল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়েছে। ইদানিং ওয়ান ন্যাশনের পক্ষ থেকে ওই এলাকার চোখে ছানী পড়া রোগীদের বিনা মূল্যে অপারেশন করতে চাইলে ছানীপড়া গরীব রোগীই পাওয়া যাচ্ছে না।
এদিকে প্রতি বছরের ন্যায় চলতি বছরও “ওয়ান ন্যাশন ইউকে” এর বাংলাদেশ কো-অর্ডিনেটর জাহিনুর রহমানের তত্বাবধানে ও দিলদার মিয়ার সহযোগিতায় জেলার বিভিন্ন স্থানে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা শিবির এর আয়োজন করা হয়। এসব চিকিৎসা শিবিরে বাছাই করে চোখে ছানীপড়া গরীব দুস্থ শতাধিক নারী-পুরুষকে “ওয়ান ন্যাশন ইউকে” এর অর্থায়নে হবিগঞ্জ ইসলামিয়া চক্ষু হাসপাতালে অপারেশন ও বিনা মূল্যে ঔষধ ও চশমা প্রদান করা হয়।
চোখে ছানী অপারেশন করা হয়েছে এমন কয়েকজন নারী-পুরুষের সাথে আলাপ কালে তারা জানায়, আর্থিক সমস্যার কারনে চোখের ছানী অপারেশন তারা করতে পারছিলেন না। ফলে অন্ধত্বের দিকে ধাবিত হচ্ছিলেন। এ অবস্থায় ওয়ান ন্যাশনের পক্ষ থেকে তাদের ছানী অপারেশন করে দেয়ায় তারা অন্ধত্বের হাত থেকে রক্ষা পেয়েছেন। তারা ওয়ান ন্যাশনের সাথে সম্পৃক্ত সকলের সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করেন।
“ওয়ান ন্যাশন ইউকে” এর বাংলাদেশ কো-অর্ডিনেটর জাহিনুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দেশের গরীব অসহায় মানুষদের কথা চিন্তা করে তাদের সহযোগিতায় তারা কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, তাদের সহযোগিতায় একজন অসহায় মানুষ দৃষ্টিশক্তি ফিরে পাচ্ছে এতেই তারা খুশি। ভব্যিষ্যতেও দুস্থ ও অসহায় মানুষের পাশে থেকে ‘ওয়ান ন্যাশন’ তাদের সহযোগিতায় কাজ করে যাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com