শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

ব্যক্তিক ও সামষ্টিক উন্নয়নে প্রয়োজন শিক্ষা ও দক্ষতার সমন্বয়-ড. জহিরুল হক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, “দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে প্রাতিষ্ঠানিক ডিগ্রি বা সনদ সর্বস্ব শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনের উপর সমান গুরুত্ব না দিলে আমরা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ক্রমশ পিছিয়ে পরবো। এক্ষেত্রে সফট স্কিলস এবং হার্ড স্কিলস উভয়ই গুরুত্বপূর্ণ। ব্যক্তিক ও সামষ্টিক উন্নয়নের জন্য প্রয়োজন শিক্ষা ও দক্ষতার সমন্বয়।”
২৬ নভেম্বর বুধবার সকালে হবিগঞ্জের সিরাজাম মুনিরা ফাউন্ডেশন আয়োজিত দু’দিন ব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দায় অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক শোয়েব আহমদ খাঁন। খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ এলাহি খন্দকার, রেনাটা পিএলসি’র সিলেট বিভাগ ও বি-বাড়িয়া অঞ্চলের বিক্রয় ব্যবস্থাপক সুজন কুমার সূত্রধর, মোঃ তাজুল ইসলাম, নাজমুল তালুকদার, প্রমূখ।
দু’ দিন ব্যাপী কর্মশালার উপর ধারণা বক্তব্য রাখেন ডাঃ কাজী আব্দুল্লাহ কায়সার। আলোচনা সভা শুরুর পূর্বে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।
দু’ দিন ব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন কর্মশালায় বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীসহ চাকুরীরত যুবকরা রেজিস্ট্রেশন এর মাধ্যমে অংশ নেন। এ কর্মশালার অন্তর্ভূক্ত সেশনসমূহ হলো জীবন দক্ষতার পরিচয়, আত্মপরিচয় ও আত্মবিশ্বাস, সময় ব্যবস্থাপনা, পোষাক পরিচয় ও ফ্যাশন সচেতনতা, দলবদ্ধ কাজ ও নেতৃত্ব, সমস্যা সমাধান গেম, লক্ষ্য নির্ধারন ও লক্ষ্য অর্জনের ভিশন, প্রভৃতি। কর্মশালা শেষে অংশগ্রহনকারী যুবকদের সনদ পত্র প্রদান করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com