শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

আওয়ামীলীগ দেশের সর্বক্ষেত্রে দলীয়করণ করেছিল-জিকে গউছ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- গত ১৭ বছরে দেশে বেকারত্বের হার বেড়েছে। ভাল রিজাল্ট করেছে, ইন্টারভিউ দিয়ে পাশ করেছে, কিন্তু আওয়ামীলীগ না করার কারনে গত ১৭ বছর দেশের মেধাবী ছাত্রদের চাকুরী হয়নি। আওয়ামীলীগ দেশের সর্বক্ষেত্রে দলীয়করণ করেছিল। তারা একদলীয় শাসন কয়েম করেছিল। আওয়ামীলীগের এই দুঃশাসনের কারণে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। তাই দেশের মানুষের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে, দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে ধানের শীষে ভোট দিতে হবে, বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে। তিনি গতকাল বুধবার বিকালে পাইকপাড়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের ১ ও ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মতিউর রহমান মতিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সদ্য পদত্যাগকারী সভাপতি আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক সামছুল ইসলাম মতিন, সাংগঠনিক সম্পাদক এস এম মানিক, সৈয়দ রিয়াজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ইমরান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com