মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাহুবলে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহত নবীনবরণ অনুষ্ঠানে হুইপ জি কে গউছ ॥ বৃন্দাবন সরকারি কলেজের উন্নয়নে ২৩৪ কোটি ৫৪ লাখ টাকার প্রকল্প হবিগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন ॥ পদাধিকার বলে আহমেদ আলী মুকিব চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্দ্বতায় সৈয়দ শাহজাহান ভাইস চেয়ারম্যান ও আব্বাস উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত শহরের শায়েস্তানগর এলাকা থেকে মাদক ব্যবসায়ী আটক লাখাইয়ে পুলিশের সাঁড়াশি অভিযান ॥ নারীসহ গ্রেপ্তার ৯ চুনারুঘাটে বন বিভাগের অভিযান কাঠসহ, ট্রাক্টর জব্দসহ আটক ২ মাধবপুরে প্রেমঘটিত বিরোধে মহব্বত হত্যা ॥ ৩ বছর পর রহস্য উদঘাটন উন্নয়ন বরাদ্দে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে-এমপি ফয়সল মাধবপুরে নদীতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু শহরের উমেদনগরে ৪ সন্তানের জননীর আত্মহত্যা

চুনারুঘাটে বন বিভাগের অভিযান কাঠসহ, ট্রাক্টর জব্দসহ আটক ২

  • আপডেট সময় সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের রঘুনন্দন রেঞ্জের শাহপুর বন বিটের সংরক্ষিত বনাঞ্চল থেকে আকাশমণি গাছ চুরি করে নেওয়ার সময় ট্রাক্টরসহ দুই ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। এ সময় ২২ ঘনফুট আকাশমণি গোল কাঠ ও নম্বরবিহীন একটি ট্রাক্টর জব্দ করা হয়। জানা যায়, গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ কাটার গোপন সংবাদ পান রঘুনন্দন রেঞ্জ কর্মকর্তা মো. ফয়সল আলম। বিষয়টি তিনি শাহপুর বন বিট কর্মকর্তা রথীন্দ্র কিশোর রায়কে অবহিত করেন। পরে তাঁর নেতৃত্বে বন বিটের ফরেস্ট গার্ড (এফজি) শেখ শহীদুল ইসলামসহ ডেউয়াতলী ক্যাম্পের অন্যান্য কর্মী চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নে ডেউয়াতলী ক্যাম্প সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চলে অভিযান চালান। এ সময় চুরি করে নেওয়ার সময় ২২ ঘনফুট আকাশমণি গোল কাঠসহ একটি নম্বরবিহীন ট্রাক্টর জব্দ করা হয়। একই সঙ্গে দুই ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন চুনারুঘাট উপজেলার খোকন মিয়া (৩৩) ও সুমন মিয়া (৩০)। তাঁদের পিতার নাম জানা যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com