মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাহুবলে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহত নবীনবরণ অনুষ্ঠানে হুইপ জি কে গউছ ॥ বৃন্দাবন সরকারি কলেজের উন্নয়নে ২৩৪ কোটি ৫৪ লাখ টাকার প্রকল্প হবিগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন ॥ পদাধিকার বলে আহমেদ আলী মুকিব চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্দ্বতায় সৈয়দ শাহজাহান ভাইস চেয়ারম্যান ও আব্বাস উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত শহরের শায়েস্তানগর এলাকা থেকে মাদক ব্যবসায়ী আটক লাখাইয়ে পুলিশের সাঁড়াশি অভিযান ॥ নারীসহ গ্রেপ্তার ৯ চুনারুঘাটে বন বিভাগের অভিযান কাঠসহ, ট্রাক্টর জব্দসহ আটক ২ মাধবপুরে প্রেমঘটিত বিরোধে মহব্বত হত্যা ॥ ৩ বছর পর রহস্য উদঘাটন উন্নয়ন বরাদ্দে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে-এমপি ফয়সল মাধবপুরে নদীতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু শহরের উমেদনগরে ৪ সন্তানের জননীর আত্মহত্যা

মাধবপুরে নদীতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে সোনাই নদীতে গোসল করতে গিয়ে হানজালা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টায় মাধবপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পূর্ব মাধবপুর এলাকায় সোনাই নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত হানজালা ওই এলাকার জুলফু মিয়া ও রোকেয়া বেগমের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২টার দিকে বাড়ি থেকে বের হয় হানজালা। পরে বাড়ির পাশের সোনাই নদীতে গোসল করতে যায় সে। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যায় শিশুটির মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ধর্মীয় রীতি অনুযায়ী শিশুটির দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com