মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাহুবলে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহত নবীনবরণ অনুষ্ঠানে হুইপ জি কে গউছ ॥ বৃন্দাবন সরকারি কলেজের উন্নয়নে ২৩৪ কোটি ৫৪ লাখ টাকার প্রকল্প হবিগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন ॥ পদাধিকার বলে আহমেদ আলী মুকিব চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্দ্বতায় সৈয়দ শাহজাহান ভাইস চেয়ারম্যান ও আব্বাস উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত শহরের শায়েস্তানগর এলাকা থেকে মাদক ব্যবসায়ী আটক লাখাইয়ে পুলিশের সাঁড়াশি অভিযান ॥ নারীসহ গ্রেপ্তার ৯ চুনারুঘাটে বন বিভাগের অভিযান কাঠসহ, ট্রাক্টর জব্দসহ আটক ২ মাধবপুরে প্রেমঘটিত বিরোধে মহব্বত হত্যা ॥ ৩ বছর পর রহস্য উদঘাটন উন্নয়ন বরাদ্দে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে-এমপি ফয়সল মাধবপুরে নদীতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু শহরের উমেদনগরে ৪ সন্তানের জননীর আত্মহত্যা

লাখাইয়ে মিনিবাসের ধাক্কায় মিশুক দুমড়েমুচড়ে আহত ২

  • আপডেট সময় সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলায় একটি ব্যাটারিচালিত মিশুককে ওভারটেক করার সময় পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি লোকাল মিনিবাস। এতে মিশুকটি দুমড়েমুচড়ে গিয়ে চালকসহ দুজন গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার (২ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার কালিয়াদারা ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একই দিক থেকে আসা একটি লোকাল মিনিবাস (ঢাকা মেট্রো-১১১৭৩৩) ব্যাটারিচালিত মিশুকটিকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় মিনিবাসটি পেছন থেকে সজোরে ধাক্কা দিলে মিশুকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে দুমড়েমুচড়ে যায়। এতে মিশুকচালকসহ দুইজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের হাসপাতালে পাঠানো হয়। এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত লোকাল মিনিবাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে লাখাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি, ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com