মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শাহপুর মেহেদি হাসান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ॥ নয়া পাতারিয়া চ্যাম্পিয়ন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৩
  • ৫৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের শাহপুরে মেহেদি হাসান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা গতকাল সোমবার দুপুরে শাহপুর বাজার মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। শত শত ক্রিকেট প্রেমিরা বিভিন্ন গ্রাম থেকে এসে এ টুর্নামেন্টের খেলা উপভোগ করেন। আতাউর রহমান মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহপুর গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব এইচ এম কামাল গণি। বিশেষ অতিথি ছিলেন তরুন সমাজ সেবক সুমন আহমেদ, সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী মহিবুর রহমান, সেলিম চৌধুরী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাবুদ্দিন। ১৬ ওভারের খেলায় নয়া পাতারিয়া বনাম নছরতপুরের ক্রিকেটাররা অংশ গ্রহন করেন। ৮ উইকেটে ১৯২ রান করে নয়া পাতারিয়া দল বিজয়ী হয়। খেলায় সর্বোচ্চ রান করে পাতারিয়ার জনি ১৮ বলে সর্বোচ্চ ৫৫ রান করে। নাজমুল হোসেন ২৪ বলে ২০ রান অর্জন করে। চ্যাম্পিয়ান দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন শাহাবুদ্দিন। রানার্স আপ অধিনায়ক ছিলেন সুহেল আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com