সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জের ৭টি ঝুঁকিপূর্ণ বেইলি সেতু দিয়ে যানচলাচল ॥ দুর্ঘটনার শঙ্কা ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জি কে গউছ ॥ দালাল-মাদকমুক্ত হবে হবিগঞ্জ হাসপাতাল ॥ অনিয়মে ছাড় নয় নবীগঞ্জের পানিউমদা এলাকায় ১২ কোটি টাকা ব্যয়ে বড়ছড়া খাল ফ্ল্যাগশিপ প্রকল্পের উদ্বোধন মাধবপুরে ৬ দিন ধরে বন্ধ ৪ চা বাগান মানববন্ধন ও স্মারকলিপি প্রদান শিক্ষা ও স্বাধীনতা সংগ্রামের গৌরবোজ্জ্বল অধ্যায় লহরজপুরের আকল মিয়া চৌধুরীর লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ ২ ব্যবসায়ীকে অর্থদণ্ড নবীগঞ্জে যুব দিবস উপলক্ষে র‌্যালি ও সভা অনুষ্ঠিত ॥ ঋণের চেক বিতরণ আজমিরীগঞ্জে তদারকির অভাবে এইচএসসির ফল বিপর্যয় লাখাইয়ে অনাবৃষ্টি দূর করতে বিশেষ নামাজ আদায় লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

জেলায় আলিম পরীক্ষায় সেরা ১০ মাদ্রাসার ৬ টিই নবীগঞ্জের

  • আপডেট সময় রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ এইচএসসি আলিম পরীক্ষা-২০২৬-এর ফলাফলে হবিগঞ্জ জেলার সেরা ১০ মাদ্রাসার তালিকায় সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে নবীগঞ্জ উপজেলা। তালিকার শীর্ষ ১০-এ স্থান করে নিয়েছে উপজেলার ছয়টি মাদ্রাসা। এর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে দারুল হিকমাহ জামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা। প্রকাশিত ফলাফল অনুযায়ী, ৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২ জন উত্তীর্ণ হয়ে ৯৭ দশমিক ৬৭ শতাংশ পাসের হার অর্জন করেছে দারুল হিকমাহ। প্রতিষ্ঠানটি থেকে জিপিএ-৫ পেয়েছেন সাতজন শিক্ষার্থী। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চুনারুঘাটের দারুল ইসলাম রহমানিয়া কামিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটির ৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩০ জন। পাসের হার ৯০ দশমিক ৯০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন একজন। তৃতীয় স্থানে রয়েছে লাখাইয়ের জিরুন্ডা তোফাইলিয়া ফাজিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটির ৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৪ জন। পাসের হার ৮৯ দশমিক ৪৭ শতাংশ।চতুর্থ: তাহিরপুর এন ফাজিল মাদ্রাসা। পরীক্ষার্থী ৬৩ জন, উত্তীর্ণ ৫৫ জন; পাসের হার ৮৭ দশমিক ৩০ শতাংশ। পঞ্চম: মাধবপুর ও গালিমপুর মুহাম্মদিয়া আলিম মাদ্রাসা। পরীক্ষার্থী ২৩ জন, উত্তীর্ণ ২০ জন; পাসের হার ৮৬ দশমিক ৯৫ শতাংশ। ষষ্ঠ: সঈদপুর বাজার কামিল মাদ্রাসা। পরীক্ষার্থী ৫৫ জন, উত্তীর্ণ ৪৬ জন; পাসের হার ৮৩ দশমিক ৬৪ শতাংশ। সপ্তম: হযরত শাহজালাল (র.) আলিম মাদ্রাসা। পরীক্ষার্থী ৩০ জন, উত্তীর্ণ ২২ জন; পাসের হার ৭৩ দশমিক ৩৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন একজন। দশম: তাজিয়া মুবাম্বিরিয়া আলিম মাদ্রাসা। পরীক্ষার্থী ৩২ জন, উত্তীর্ণ ২০ জন; পাসের হার ৬২ দশমিক ৫০ শতাংশ। তালিকার অষ্টম স্থানে রয়েছে বানিয়াচংয়ের বিএসডি বালিকা আলিম মাদ্রাসা। প্রতিষ্ঠানটির ১৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ জন। পাসের হার ৭১ দশমিক ৪২ শতাংশ। নবম স্থানে রয়েছে চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ আলিম মাদ্রাসা। প্রতিষ্ঠানটির ৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৬ জন। পাসের হার ৬৫ দশমিক ৪৫ শতাংশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com