সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জের ৭টি ঝুঁকিপূর্ণ বেইলি সেতু দিয়ে যানচলাচল ॥ দুর্ঘটনার শঙ্কা ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জি কে গউছ ॥ দালাল-মাদকমুক্ত হবে হবিগঞ্জ হাসপাতাল ॥ অনিয়মে ছাড় নয় নবীগঞ্জের পানিউমদা এলাকায় ১২ কোটি টাকা ব্যয়ে বড়ছড়া খাল ফ্ল্যাগশিপ প্রকল্পের উদ্বোধন মাধবপুরে ৬ দিন ধরে বন্ধ ৪ চা বাগান মানববন্ধন ও স্মারকলিপি প্রদান শিক্ষা ও স্বাধীনতা সংগ্রামের গৌরবোজ্জ্বল অধ্যায় লহরজপুরের আকল মিয়া চৌধুরীর লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ ২ ব্যবসায়ীকে অর্থদণ্ড নবীগঞ্জে যুব দিবস উপলক্ষে র‌্যালি ও সভা অনুষ্ঠিত ॥ ঋণের চেক বিতরণ আজমিরীগঞ্জে তদারকির অভাবে এইচএসসির ফল বিপর্যয় লাখাইয়ে অনাবৃষ্টি দূর করতে বিশেষ নামাজ আদায় লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

নবীগঞ্জে এইচএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষস্থানে এনায়েত খান মহিলা কলেজ

  • আপডেট সময় শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারে শীর্ষস্থান অর্জন করেছে এনায়েত খান মহিলা কলেজ। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কলেজটির পাসের হার ৮৪ শতাংশ। জাতীয় ও সিলেট বিভাগের পাসের হারের তুলনায়ও প্রতিষ্ঠানটির ফলাফল উল্লেখযোগ্য। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখল কলেজটি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সারাদেশে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ, সিলেট বিভাগে ৫০ দশমিক ৯০ শতাংশ এবং নবীগঞ্জ উপজেলায় পাশের হার ৪৭.৭০ শতাংশ। সেখানে এনায়েত খান মহিলা কলেজের পাসের হার ৮৪ শতাংশ হওয়ায় শিকক্ষ-শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট মহলে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে। কলেজটির এমন সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী, লন্ডনপ্রবাসী এনায়েতুর রহমান খান কলেজটি প্রতিষ্ঠা করেন। তাঁর উদ্যোগ ও শিক্ষার প্রসারে আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানটি বর্তমানে অধ্যক্ষ মো. তোফাজ্জল ইসলাম চৌধুরীর নেতৃত্বে একদল তরুণ ও উদ্যমী শিক্ষক-শিক্ষিকার তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, প্রতিষ্ঠাতার দূরদর্শী উদ্যোগ, অধ্যক্ষের নেতৃত্ব, শিক্ষকদের আন্তরিক পাঠদান এবং শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাই এ সাফল্যের অন্যতম ভিত্তি। ধারাবাহিক ভালো ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠানটি নবীগঞ্জের নারীশিক্ষা বিস্তারে ইতিবাচক ভূমিকা রাখছে।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, সবার সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনগুলোতেও এ সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে তারা অঙ্গীকারবদ্ধ।
এ সাফল্যে কলেজের প্রতিষ্ঠাতা, অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের প্রত্যাশা, শিক্ষার মানোন্নয়ন ও ধারাবাহিক সাফল্যের মধ্য দিয়ে এনায়েত খান মহিলা কলেজ ভবিষ্যতেও নবীগঞ্জের শিক্ষাঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com