সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

আজমিরীগঞ্জ কৃষি অফিসের জ্যোতিময় ও জয়ন্তের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার কৃষি অফিসার জ্যোতিময় সরকার ও অফিস সহায়ক জয়ন্ত দেবনাথের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। আজমিরীগঞ্জ উপজেলার মোঃ লুদন মিয়া নামে একজন কৃষক ঢাকা খামার বাড়ির পার্টনার প্রকল্পে এ অভিযোগটি দায়ের করেন।
অভিযোগে বলা হয়, আজমিরীগঞ্জ কৃষি অফিসের জয়ন্ত দেবনাথের মাধ্যমে কৃষি অফিসার জ্যোতিময় সরকার অন্যায়, অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। অভিযোগে বলা হয়, ২০২৩-২০২৪ অর্থ বছরের পার্টনার প্রকল্পের মাধ্যমে বীজ সংরক্ষণের জন্যকৃষকদের মাঝে ড্রাম বিতরনের উদ্যোগ নেয়া হয়। এবং প্রতিটি ড্রামের বরাদ্দ দেয়া হয় ১৮০০/- টাকা। কিন্ত্র অভিযুক্তরা ৫০০/- টাকা মুল্যে কিছু ড্রাম ক্রয় করে কৃষকদের মাঝে বিতরন করেন। এছাড়া কৃষক কৃষানি ট্রেনিং এ নিম্নমানের নাস্তা-খাবার এবং সম্মানী ভাতারও অনেক টাকা আত্মাসাত করা হয়। কৃষি উন্নয়ন এর মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তার প্রকল্প ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষনা সম্প্রসারন জোরদার প্রকল্প। অনাবাদি পতিত জমি ও বসত বাড়ীতে ফ্লিপ প্রকল্পেও অনিয়ম করা হয়। ২০২৩-২০২৪ অর্থ বছরের খামার যান্ত্রিককরন প্রকল্প, কম্বাইন্ট হারবেস্টার, রিপার, রাইস ট্রান্সফরমার, ভুট্টা মারাই মেশিন বরাদ্দ কৃষকের নামে বরাদ্দ আসলেও বাস্তবে এর কোন অস্তিত্ব নেই। অভিযোগের বিষয়টি তদন্তক্রমে ব্যবস্থা নেয়ার জন্য অভিযোেেগ দাবী জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com