শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

মাওলানা আবু সালেহ মোঃ মোস্তাকীম বিল্লাহ আতিকী হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

  • আপডেট টাইম সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ২৫৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সমিতি নবীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আবু সালেহ মোঃ মোস্তাকীম বিল্লাহ আতিকী হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন। তিনি গত ২৯ ফেব্রুয়ারী ইসলামিক ফাউণ্ডেশন হবিগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক বাছাইয়ে ২০২৪ সালের জেলার শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হন।
মাওলানা আবু সালেহ মোঃ মোস্তাকীম বিল্লাহ আতিকী নবীগঞ্জ শহরের নহরপুর রোডের আল আকসা জামে মসজিদ শিবপাশার ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি নবীগঞ্জ উপজেলা বাউসা ইউনিয়নের হযরত শাহ তাজউদ্দীন কোরেশী রঃ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক।
মাওলানা আবু সালেহ মোঃ মোস্তাকীম বিল্লাহ আতিকী লাখাই উপজেলার লখনাউক গ্রামের মোঃ সিরাজুল ইসলাম (শিশু মিয়া) ও কুলসুমা আক্তারের প্রথম সন্তান। তিনি আরো বিভিন্ন সামাজিক, সাহিত্য সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন। তিনি কামিল (হাদিস), এম,এ (ফার্স্ট ক্লাস), বি,এড ডিগ্রি অর্জন করেন। তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com