বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ব্যবসায়ী ফয়সালের ফিরে আসা “সবটাই খাজা বাবার খেল”

  • আপডেট টাইম শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪০ বা পড়া হয়েছে

নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ ফয়সল আহম্মদের যখন চেতনা ফিরে আসে তখন তিনি সিলেট শাহ পরানের মাজারে। দীর্ঘ ৯০ কিলোমিটার পথ কিভাবে পাড়ি দিলেন তা তিনি জানেন না। শুধু বলেছেন, সবই খাজা বাবার খেলা। ৮ দিন তিনি নিখোঁজ ছিলেন। এ সময়ের মাঝে এলাকাবাসি ও তার পরিবারের মাঝে ছিলো নানা শংকা-উৎকন্ঠা। পুলিশ প্রশাসনেও ছিলো নানা প্রশ্ন। ফয়সল আহম্মদ, তার বাড়ি আহম্মদাবাদ ইউনিয়নের বনগাঁও। বাবার নাম ইদ্রিস আলী। ফয়সাল একজন ব্যবসায়ী। আমুরোড বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সংসারে স্ত্রী এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। গত ২৫ জানুয়ারী সন্ধ্যায় তিনি পাশের গ্রামের পাওনাদার শফিক মিয়াকে এক লাখ টাকা দেয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এর পর আর বাড়ি ফিরেন নি। আত্মীয়রা খোঁজাখুঁজি করে ফয়সাল না পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ তার মোবাইল ট্যাগ করে নিশ্চিত হন গ্রামীন ফোনের গোছাপাড়া টাওয়ারে তার শেষ অবস্থান ছিলো। এরপর তার মোবাইলের সুইস অফ হয়ে যায়।
২৬ জানুয়ারী চুনারুঘাট থানার একদল পুলিশ গোছাপাড়া গ্রামসহ আশপাশের বিভিন্ন স্থানে তল্লাশি পরিচালনা করে। ফয়সালের আত্মীয়রা কয়েকজন তাবিজি মোল্লার স্বরনাপন্ন হন। একজন মোল্লা বলেন, ফয়সাল কুমিল্লা আছেন বস্ত্রহীন অবস্থায়। আরেকজন মোল্লা বলেন, ফয়সাল দিনাজপুরে আছেন। এতো সবের পরেও ফয়সালের কোন খবর মিলেনি।
৩০ জানুয়ারী সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এর ছৈলারখাল এলাকায় একটি ওয়াজ মাহফিলে বিশেষ বক্তা হিসাবে উপস্থিত হন আহম্মদাবাদ ইউনিয়ের গোছাপাড়া গ্রামের বিশিষ্ট মাওলানা হাফিজ আহম্মদ নিজামী শাফি। এখানেই তেখা মেলে নিখোঁজ ফয়সালকে। তিনি এ প্রতিনিধিকে মোবাইল ফোনে বলেন, ছৈলারখাল ওয়াজ মাহফিলে বয়ান সমাপ্ত করে একটি ঘরে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় আচমকা সেই ঘরে প্রবেশ করেন ৮ দিন ধরে নিখোঁজ থাকা ফয়সাল আহম্মদ। মাওলানা শাফি ফয়সলকে দেখে তাকে কাছে টেনে নেন এবং তার নিখোঁজ বিষয়ে তথ্য জানার চেষ্ঠা করেন।
মাওলানা শাফি বলেন, ফয়সাল তেমন কিছুই বলেন নি। শুধু বলেছেন,সবই খাজা বাবার খেলা। মাওলানা শাফি বলেন, ফয়সলকে অসংলগ্ন কথা বার্তা বলতে দেখা গেছে। এক প্রশ্নের জবাবে ফয়সাল বলেছেন, ছৈলারখাল গ্রামে তার পীর ভাই’র বাড়িতে ভালই আছেন। এক পর্যায়ে মাওলানা শাফি ফয়সালকে সাথে নিয়ে বাড়ি আসতে চাইলে ফয়সাল আসতে রাজি হননি। তিনি মৌলভীবাজারে শাহ মোস্তফার মাজারসহ আরো কয়েকটি মাজার জিয়ারত করে বাড়ি ফিরবেন বলে জানান। মাওলানা শাফি আত্মীয়দের ফোনে ফয়সালের প্রাপ্তির বিষয়ে অবগত করেন এবং ফয়সলকে সেই এলাকার কয়েকজন লোকের জিম্মায় দিয়ে আসেন। গতকাল বুধবার আত্মীয়রা ছৈলারখাল গ্রামের যান এবং সেখান থেকে ফয়সালকে সাথে নিয়ে প্রথমে সিলেটস্থ তার বোনের বাসায় নিয়ে যান। বিকালে ফয়সাল বাড়িতে চলে আসেন।
এ বিষয়ে ফয়সালের সাথে কথা বলার কোন সুযোগ হয়নি। তিনি কোন বলতে চাননা। তবে ফয়সালের আত্মীয়রা বলছেন, সে অপহৃত হয়েছিলো। তার কাছে থাকা ১ লাখ টাকাও লুটে নিয়েছে অপহরণকারীরা।
এ দিকে ফয়সাল সন্ধান পাওয়ায় এলাকায় স্বস্তি নেমে এসেছে। তিনি কি কারনে নিখোঁজ ছিলেন এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।
মাধবপুর সার্কেল এ এসপি নির্মলেন্দু চক্রবর্তী বলেছেন, এ বিষয়ে থানায় জিডি রয়েছে। বিষয়টা তদন্ত করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com