মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

চারুশিল্পী আলাউদ্দিন আহমেদ স্মরণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ চারু ও কারুকলার অধ্যক্ষ এবং সাংস্কৃতিক পরিষদের চারুকলা বিভাগের অধ্যক্ষ আলাউদ্দিন আহমেদ স্মরণে উম্মুক্ত শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টায় শহরের আরডি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদের সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। বিশেষ অতিথি ছিলেন, মরহুম আলাউদ্দিন আহমেদ এর বড় ভাই রোটারিয়ান আলহাজ্ব ফরিদ উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ বিশ্বাস।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- আবুল ফজল, চিত্রাংকন পরিচালক মোজাম্মেল হক বাবুল, জেসমিন আরা খানম, চলচিত্র পরিচালক মুক্তাদির ইবনে সালাম, কমর উদ্দিন এমরান, যিশু রায় প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গৌতম মহারত্ন, পিন্টু দেব, বেলাল আহমেদ ও অভিভাবক মন্ডলী। অনুষ্ঠানে বক্তারা আলাউদ্দিন আহমেদের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন।
সঞ্চালনায় ছিলেন জামাল উদ্দিন শিপন। পরিশেষে ক্ষুদে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চিত্রাংকন প্রতিযোগিতায় ১৭০ জন শিশু-কিশোর অংশ গ্রহন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com