মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

সরাইলে ড্রাম ট্রাক চাপায় লাখাইয়ের যুবকসহ নিহত ২

  • আপডেট টাইম রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ২০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে ড্রাম ট্রাক চাপায় লাখাইর একজনসহ সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন আরো একজন। গতকাল শনিবার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা নামক স্থানে এই দুঘর্টনাটি ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার শোনাইসার গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুর রহমান (৫৫) ও লাখাই উপজেলার মোড়াকড়ি ইউনিয়নের সুবিদপুর গ্রামের আনসার আলীর ছেলে ইকবাল হোসেন (৩২)। এই সময় আহত হয়েছে অটোরিকশা চালক।
সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, সকালে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে আশুগঞ্জ থেকে একটি ড্রাম ট্রাক সরাইলের বিশ্বরোড দিয়ে যাওয়ার পথে বেড়তলা এলাকায় একটি পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আব্দুর রহমান মারা যান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত দুইজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইকবাল নামের আরো একজন মারা যান।
ড্রাম ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা। নিহত দুই জনের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com