মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মুক্তিযোদ্ধার সন্তান পুলিশ কনস্টেবল পারভেজ হত্যার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৩২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযোদ্ধার সন্তান পুলিশ কনস্টেবল আমিনুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে বানিয়াচঙ্গে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৩১ অক্টোবর) বানিয়াচং শহীদ মিনারের সামনের সড়কে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বানিয়াচং উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সভাপতি শেখ তানভীর হোসাইন পলাশের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধার সন্তান রবিউল আলম সেলিমের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচীতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বানিয়াচং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রবীণ শিক্ষক বিপুল ভূষণ রায়, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, সাংবাদিক ইমদাদুল হোসেন খান, আজমল হোসেন খান ও যুবলীগ নেতা মুন্না।
এছাড়া উপস্থিত ছিলেন- ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, মঞ্জু কুমার দাশ, বানিয়াচং উপজেলা হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজল চ্যাটার্জী, শাহজাহান মিয়া, সাহিবুর রহমান, ফয়সল মিয়া, সাংবাদিক মখলিছ মিয়া, রায়হান উদ্দিন সুমন, রিতেষ কুমার বৈষ্ণব, সাংবাদিক ইমতিয়াজ আহমেদ লিলু, আক্তার হোসাইন আল হাদী, মুক্তিযোদ্ধার সন্তান সীতেষ দাস, মিন্টু, সেলিম মিয়া, ফারুক মিয়া প্রমুখ।
মানববন্ধন থেকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে পারভেজ হত্যাকারীদের সনাক্ত করে ফাঁসি দেওয়ার দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপি’র মহাসমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় মুক্তিযোদ্ধার সন্তান পুলিশ কনস্টেবল আমিনুল ইসলাম পারভেজ নিহত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com