সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

লাখাই’র নারীসহ ৪ মাদক ব্যবসায়ী ভৈরবে গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ২০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কিশোরগঞ্জের ভৈরব পৌরশহরে পৃথক তিনটি অভিযানে লাখাই’র বাসিন্দা নারীসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হল, লাখাই উপজেলার ফুলবাড়িয়া মাইজহাটি গ্রামের মৃত ইউনুস আলীর স্ত্রী মোছা. হাসিনা বেগম, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মন্দবাগ এলাকার মো. সায়েদ আলীর ছেলে মো. সবুর আলী ও তার মেয়ে মারুফা আক্তার মীম এবং নরসিংদী জেলার মাধবদী উপজেলার কুড়েরপাড় (উত্তরপাড়া) এলাকার মো. লতিফ মিয়ার ছেলে মো. রাজু। গতকাল রোববার জেলা পুলিশ মিডিয়া সেলের প্রেস বিজ্ঞপ্তি সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জেলার ভৈরব উপজেলার একই স্থানে পৃথক তিনটি মাদক বিরোধী অভিযান চালায়। এতে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ভৈরব পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া দূর্জয় মোড় এলাকায় শনিবার দুপুরে ২ কেজি গাঁজাসহ মোছা. হাসিনা বেগম, বিকেলে ২ কেজি গাঁজাসহ মো. সবুর আলী ও তার মেয়ে মারুফা আক্তার মীমকে এবং সন্ধ্যার অভিযানে আরো ২ কেজি গাঁজাসহ মো. রাজুকে গ্রেফতার করে জেলা ডিবি পুলিশ। পরে, এ বিষয়ে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করে আসামিদের কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com