বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

শহরে দিনে রাতে সমানতালে লোডশেডিং ॥ প্রচন্ড গরমে হাপিয়ে উঠেছে নগরবাসী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ২৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আবারও বিদ্যুৎ সাশ্রয়ের নামে হবিগঞ্জ শহরজুড়ে শুরু হয়েছে বিদ্যুতের ভেলকিবাজি। দিন নেই রাত নেই ২৪ ঘণ্টায় কম করে হলেও ৮ বার লোডশেডিং করা হচ্ছে। একেতো ভ্যাপসা গরম, তার উপর ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ের ফলে মানুষের নাভিশ্বাস উঠেছে। দিনের পাশাপাশি রাতেও সমানতালে লোডশেডিং করা হচ্ছে। ফলে শিশু, বৃদ্ধসহ বিভিন্ন বয়সের মানুষ গরমে আক্রান্ত হয়ে বিভিন্ন রোগে ভুগছেন। ভুক্তভোগীদের অভিযোগ, বারবার পিডিবিকে ফোন করলেও তারা ফোন রিসিভ করে না। ইতোপূর্বে শহরের আরডি হল প্রাঙ্গণে সচেতন জনসাধারণের পক্ষ থেকে মানববন্ধন আয়োজন করা হলে কিছুদিন বন্ধ থাকে লোডশেডিং।
কিন্তু আবারও দিনে রাতে মিলিয়ে ৮-১০ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন গ্রাহকরা। অনেকেই বলছেন, ঘন ঘন বিদ্যুতের উঠানামার কারণে বেশি পরিমাণ ইউনিট কাটা হচ্ছে। যে কারণে প্রতিটি কার্ডই নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যাচ্ছে। এ বিষয়টিকে পিডিবির অদায়িত্বশীল আচরণ বলছেন গ্রাহকরা। গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পিডিবিকে তুলোধুনো করে প্রতিবাদ করছেন সাধারণ মানুষ। অনেকেই বলছেন, লোডশেডিং করা হচ্ছে ঠিকই। কিন্তু হবিগঞ্জ শহর ও জেলা জুড়ে অসংখ্য ব্যাটারিচালিত টমটম আর অটোরিকশা চার্জের গ্যারেজ গুলো ঠিকই চলছে। গত শীত মৌসুমে মানুষজন অপ্রয়োজনে বিদ্যুৎ ব্যবহার না করায় লোডশেডিং তেমন একটা ছিলো না। এখন গরম এসেছে। জলবায়ুর পরিবর্তনের কারণে গরম অন্য বছরের তুলনায় বাড়ছে। কিন্তু লোডশেডিং কমছে না। এর পেছনে টমটম ও অটোরিকশার চার্জ দেয়াকে দায়ী করছেন অনেকে। একদিকে গরম ও অন্যদিকে লোডশেডিং করায় অতিষ্ঠ হয়ে মানুষ বিকল্প উপায় হিসেবে চার্জার ফ্যানের দিকে ঝুঁকছেন। এ সুযোগে এক শ্রেণির ব্যবসায়ীরা এখন চার্জার ফ্যানের দামও বাড়িয়ে দিয়েছে। এতে করে সাধারণ মানুষ পড়েছেন চরম বিপাকে।
জানা যায়, দেশব্যাপী চলছে প্রচন্ড তাপদাহ। এর মধ্যে হবিগঞ্জ জেলা জুড়ে ঘন ঘন বিদ্যুৎ আসা যাওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাসা-বাড়িতে থাকা বৃদ্ধ ও শিশুরা অসুস্থ হয়ে পড়ছেন গরমে। বিদ্যুৎ অফিস থেকে শিডিউল দেয়া হলেও তারাই মানছে না নিয়ম। পবিত্র রমজান মাসে ইফতার, তারাবিহ নামাজ কিংবা সাহরি সব সময়ই নেয়া হচ্ছে বিদ্যুৎ।
গরমে অতিষ্ঠ হয়ে বিদ্যুৎ অফিসে এলাকাবাসী একাধিকবার ফোন দিয়ে বিষয়টি জানতে চাইলেও কেউ রিসিভ না করায় ভোগান্তি আরও বেড়েছে। পল্লী বিদ্যুতেরও অবস্থা তো আরও ভয়াবহ।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com