মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ প্রেসক্লাবের চুরিকৃত বৈদ্যুতিক তার উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৩১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের চুরিকৃত বৈদ্যুতিক তার উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার হবিগঞ্জ প্রেসক্লাবের বিদ্যুৎ সংযোগের মেইন লাইনের তার কে বা কারা চুরি করে নিয়ে যায়। বিষয়টি সদর থানাকে অবগত করলে ওসি গোলাম মর্তুজার নির্দেশে এসআই সনক কান্তি দাশ, রুবেল দাশ, এএসআই ইয়াসির আরাফাতের নেতৃত্বে একদল পুলিশ বিভিন্ন ভাঙ্গারী দোকানে অভিযান চালায়। এ সময় কালীগাছ তলা এলাকার একটি ভাঙ্গারী দোকান থেকে কিছু তার উদ্ধার করা হয়। এ সময় ভাঙ্গারী দোকানের মালিককে পুলিশ আটক করে।
এ বিষয়ে হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ জানান, প্রেসক্লাব থেকে দামি তার চুরি হয়। পুলিশ উদ্ধার করায় তিনি হবিগঞ্জ সদর ওসিকে প্রেসক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com