শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

আইন-শৃঙ্খলা সভায় এমপি আবু জাহির ॥ শায়েস্তাগঞ্জকে অপরাধমুক্ত করতে একযোগে কাজ করার আহবান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ২৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভা ও উপজেলাকে শতভাগ অপরাধমুক্ত করতে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাসহ সকলকে একযোগে কাজ করার আহবান জানিয়েছেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। তিনি গতকাল দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় মুখ্য উপদেষ্টার বক্তব্যে এ আহবান জানান।
সভায় কমিটির সদস্যরা বিভিন্ন বিষয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা তুলে ধরলে এমপি আবু জাহির সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। এছাড়াও যানজট ও মশার উপদ্রব বেড়ে যাওয়াসহ নানা সমস্যা নিরসনে দিক নির্দেশনা দিয়েছেন তিনি। সভায় শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজিউর রহমান ইমরান, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আদিল জজ মিয়া প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com