শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

বাহুবল থেকে সাজাপ্রাপ্ত আসামী সুজিত গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ২৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ স্ত্রীর যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামী সুজিত কুড়ি (৪০) কে গ্রেফতার করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ। গত মঙ্গলবার রাত ৯টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে বাহুবল উপজেলার মিরপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে। সে শহরের দানিয়ালপুর গ্রামের সুভাষ কুড়ির পুত্র। পুলিশ জানায়, স্ত্রীর যৌতুক মামলায় তার বিরুদ্ধে ২ বছরের সাজা রয়েছে। এতোদিন সে আত্মগোপনে ছিল। গতকাল বুধবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com