শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

হবিগঞ্জ পৌরসভার টেন্ডারের টাকা আত্মসাৎ মামলায় কাইয়ূম গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ২৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার টেন্ডারের টাকা আত্মসাত মামলায় লুৎফুর আলম কাইয়ূম (৪৫) কে গ্রেফতার করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ।
গতকাল বুধবার রাত ৮টার দিকে সদর মডেল থানার এসআই মমিনুল ইসলাম পিপিএম, বিপিএমের নেতৃত্বে একদল পুলিশ ডাকঘর এলাকার পৌর মার্কেট, আলম ট্রাভেলস থেকে তাকে গ্রেফতার করে। সে নাতিরাবাদ গ্রামের মৃত আব্দুল লতিফের পুত্র।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে পৌরসভার টেন্ডারের টাকা আত্মসাত ও বিদেশে পাঠানোর নামে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনায় পৌর কর্তৃপক্ষ বাদি হয়ে মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে। আজ বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com