শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

লাখাই’র ব্যবসায়ীকে ঢাকায় মারধোর করে টাকা ছিনতাই

  • আপডেট টাইম সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ৩৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার মুড়াকড়ি ইউনিয়নের তেঘরিয়া গ্রামের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী কাজল মিয়া (৪২) কে প্রতিপক্ষের লোকজন তার কাছ থেকে অর্থকড়ি আদায় করছে। শুধু তাই নয়, বিগত দিনে এরা তাকে অপহরণ করে নিয়ে যায় এবং ৮ লাখ টাকা মুক্তিপনের বিনিময়ে তাকে ছেড়ে দেয়। গত ১০ এপ্রিল রাত সাড়ে ১২টায় প্রতিপক্ষের লোকজন তাকে রাজধানী ঢাকার পল্টন থেকে তাকে তুলে নিয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা তাকে মারধোর করে ৯৫ হাজার টাকা এবং দুইটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। দুর্বৃত্তদের হামলায় কাজল মিয়া গুরুতর আহত হন। এ ব্যাপারে কাজল মিয়া ঢাকার পল্টন মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। কাজল মিয়া ওই ইউনিয়নের তেঘরিয়া গ্রামের মৃত শমছু মিয়ার পুত্র। কাজল মিয়া অভিযোগে জানান, একই গ্রামের সোহেল মিয়া (৩৫), মোজাহিদ মিয়া, সোহেল মিয়া, জুয়েল মিয়া, জুনায়েদ মিয়া, আব্দুল কাইয়ুম, স্বপন মিয়া ও মোতালেব মিয়াসহ প্রতিপক্ষের লোকজন বিগত ইউপি নির্বাচন থেকে তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কাজল মিয়া গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করেন। আগামী নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন এ জন্যই এরা একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এদিকে উল্লেখিত দুর্বৃত্তদের হুমকির কারণে ব্যবসায়ী কাজল মিয়া চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন। কাজল মিয়া আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com