শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

মাধবপুরে ৪২ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ২২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর থেকে ৪২ কেজি ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গতকাল (৯ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গভীর রাতে মাধবপুর পৌরসভাস্থ মাধবপুর বাস স্ট্যান্ডের ডাক বাংলো পুকুর সংলগ্ন ঢাকা সিলেট মহাসড়কের পাকা রাস্তার থেকে ৪২ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তির অবৈধ মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আসামী ও জব্দকৃত মাদক মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com