শনিবার, ০২ মে ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

চুনারুঘাটে ৬০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট থেকে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল (১২ ফেব্রুয়ারি) গভির রাতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার উবাহাটা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একদল র‌্যাব। র‌্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের র‌্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল চুনারুঘাট থেকে ৬০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা চুনারুঘাট উপজেলার উবাহাটা এলাকার বাসিন্দা নুরুল হকের ছেলে কাজী হোসাইন মোহাম্মদ (২৫) এবং হবিগঞ্জ সদর উপজেলার জগতপুর খালপাড়া এলাকার বাসিন্দা মৃত অলিউর রহমানের ছেলে মোঃ জয়নাল আবেদীন বশির (৩৭)। পরবর্তীতে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করে জব্দকৃত গাঁজাসহ চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com