রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে নতুন আইন কার্যকর বাস্তবায়নে সিলেটে বিভাগীয় কর্মশালা বানিয়াচঙ্গে গ্রাম্য দাঙ্গা ৭ দিনে ৪ খুন ॥ উদ্বেগ হবিগঞ্জ কারাগারে জামিননামা পৌঁছার আগেই চির মুক্তি পেলেন নবীগঞ্জের জয়নাল ॥ আজ দাফন অনুমোদন ছাড়াই বাউল গানের আয়োজন ॥ অশ্লীলতার অভিযোগ প্রধানমন্ত্রী দেশের জন্য নিরলসভাবে কাজ করছেন-এমপি ফয়সল নবীগঞ্জে ১৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‘ওয়ান ন্যাশন ইউকে’ এর আর্থিক সহযোগিতায় ॥ হবিগঞ্জের শহস্ত্রাধিক নারী-পুরুষ অন্ধত্বের হাত থেকে রক্ষা পেয়েছে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই বর্জ্যের স্তূপ ॥ ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটর নালুয়া চা বাগান থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার শহরে ফুঁ-মলম পার্টি চক্রের উপদ্রব ॥ আসমা আটক

নবীগঞ্জের সাজাপ্রাপ্ত আসামি মালিক বিমানবন্দরে গ্রেপ্তার

  • আপডেট সময় শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ ॥ ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন বিভাগের পুলিশ নবীগঞ্জ উপজেলার আব্দুল মালিক নামে এক প্রবাসীকে আটক করেছে। তিনি একজন সাজা প্রাপ্ত আসামি। আব্দুল মালিক সদর ইউনিয়নের আদিত্যপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
সুত্রে জানা যায়, বিশিষ্ট ব্যবসায়ী মনসুর আলী খান নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আদিত্যপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল মালিককে ৫৯ লক্ষ টাকা ধার দেন। বিপরীতে আঃ মালিক একটি চেক প্রদান করেন। উক্ত নির্ধারিত তারিখে ২০২১ সালে চেক দিয়ে টাকা তুলতে গেলে একাউন্টে টাকা না থাকায় ব্যাংক কর্তৃক চেকটি ডিজঅনার হয়। পরে উকিল নোটিশ পাঠিয়েও কোন সমাধান না হওয়ায় ২০২১ সালে মনসুর আলী বাদী হয়ে সিলেট যুগ্ম মহানগর দায়রা জজ-১ আদালতে আব্দুল মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০২৩ সালে ২৮ ফেব্রুয়ারি বিজ্ঞ আদালতের বিচারক মোহাম্মদ দিদার হোসাইন এন আই এ্যাক্ট ১৮৮১ এর ১৩৮ ধারায় আঃ মালিককে ১ কোটি ১৮ লাখ টাকা অর্থদণ্ড ও ১ বছরের সাজা প্রদান করেন। তবে আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। দীর্ঘ ৩ বছর পলাতক থাকার পর গত বৃহস্পতিবার সকালে প্রবাসে ফাঁড়ি দেয়ার সময় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন বিভাগের পুলিশ আব্দুল মালিককে আটক করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com