বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ফাড়ি পুলিশের কার্যক্রম

  • আপডেট টাইম সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৪০১ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ঝুকিপূর্ণ টিনের ঘরে ২০ বছর ধরে চলছে কাসিমনগর পুলিশ ফাঁড়ির কার্যক্রম। এই ঝুকিপূর্ণ ভবনের মধ্যেই পুলিশ সদস্যরা দাফতরিক কার্যক্রম ও বসবাস করে আসছেন। সামান্য বৃষ্টি এলেই টিনের ছিদ্র দিয়ে বৃষ্টির পানি ভেতরে চলে আসে। কাল বৈশাখী ঝড় হলে টিনের ঘর কাঁপে থরথর করে। সরকারি কোন নিজস্ব ভবন না থাকায় বাধ্য হয়েই পুলিশ সদস্যরা ঝুকিপূর্ণ এঘরে বসবাস করছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, প্রায় ২০ বছর আগে মাধবপুর দক্ষিণাঞ্চলের কাসিমনগর রেলষ্টেশনের পূর্ব পাশে ইউনিয়ন পরিষদে পরিত্যক্ত একটি টিনের ঘরে পুলিশ ফাঁড়ির যাত্রা শুরু হয়। শুরুতে জনবল ছিল ৪/৫ জন। এখন পুলিশ পরিদর্শক, উপ-পরিদর্শক, সহকারী উপ-পরিদর্শক ও কনষ্টেবল সহ জনবল রয়েছে প্রায় ২০ জন। এত সংখ্যক পুলিশের আবাসিক কোন সুবিধা নেই। পুলিশ সদস্যরা ঝুকিপূর্ণ টিনের ঘরেই অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করেন। টয়লেট সহ পানি নিষ্কাশন ব্যবস্থা খুব নাজুক। কাসিমনগর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক উত্তম কুমার দাশ বলেন, ফাঁড়ি নির্মাণের জন্য ভূমি পাওয়া গেলেও ভৌগলিক কারণে ওই স্থানে ফাঁড়ি নির্মাণের জটিলতা দেখা দিয়েছে। এখন এলাকবাসী ফাঁড়ি করার জন্য কেউ জমি দিলে ফাঁড়ি নির্মাণ করা সম্ভব। অন্যথায় সরকারি অথ্যায়নে জমি ক্রয় করে ফাঁড়ি নির্মাণ কত হবে। এখন পুরাতন ভবনে খুব কষ্ট করে পুলিশ সদস্যদের থাকতে হচ্ছে। এখানে থাকার মত উপযুক্ত কোন পরিবেশ নেই। বহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান আরিফ বলেন, মাধবপুর দক্ষিণাঞ্চল এক সময় অপরাধের জনপদ হিসেবে পরিচিত ছিল। কিন্তু ফাঁড়ি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ওই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু ফাঁড়ির অবকাঠামোগত অবস্থা খুবই খারাপ। পুলিশের একটি আধুনিক ভবন হলে উন্নত পরিবেশে পুলিশ কাজ করতে পারত এবং জনগণ এর সুফল পাবে। মাধবপুর চুনারুঘাট সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার মহসিন আল মুরাদ বলেন, কাসিমনগর পুলিশ ফাঁড়ির অবস্থা খুব সুবিধাজনক নয়। ওই এলাকায় ফাঁড়ি করার জন্য আমরা জমি খুজছি। জমি পেলেই সরকারি ভবন নির্মাণ করে ফাঁড়ি স্থানান্তর করা হবে। তাহলে পুলিশ সদস্যদের কষ্ট দুর হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com