বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে জমি নিয়ে বিরোধ সংঘর্ষে যুবলীগ নেতা খুন

  • আপডেট টাইম বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪২৮ বা পড়া হয়েছে

এটিএম সালাম/আলমগীর মিয়া/ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে যুবলীগ নেতা কামাল হোসেন (৩৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। গতকাল মঙ্গলবার (৩১ আগষ্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের আমড়াখাই গ্রামে এঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, উপজেলার আমড়াখাই গ্রামের কামাল হোসেনের পৈতৃক ১৭ একর জমি নিয়ে তার চাচাতো ভাই নজরুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় গত কয়েকমাস ধরে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গন্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ বসে। সালিশ বৈঠকে বিরোধের বিষয়টি সুরাহা হয়নি। গতকাল মঙ্গলবার সকালে বিরোধপূর্ন জমিতে কামাল হোসেনের লাগানো ধান নজরুল ইসলাম ও তার লোকজন তুলে নিতে গেলে দুই পক্ষের লোকজনের মাঝে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষ বাধে । সংঘর্ষ চলাকালে পিকলের আঘাতে কামাল হোসেন (৩৮) গুরুতর জখম হয়। সংঘর্ষে উভয় পক্ষের আহত হন আরও ২০জন। পরে গ্রামবাসী এগিয়ে এসে দুই পকে শান্ত করেন এবং গুরুতর আহত কামাল হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামলায় আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহতের ছোট ভাই বদরুল ইসলাম জানান, আমার ভাইকে একা পেয়ে প্রতিপক্ষ নজরুল ইসলামের লোকজন হামলা করে দেশীয় পিকল দিয়ে হত্যা করেন। আমরা তাকে বাঁচাতে গেলে তাদের হামলায় আমাদের আরো অন্তত ৫ জন গুরুতর আহত হন। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন- নিহতের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে। আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে। এদিকে মঙ্গলবার বিকালে ময়নাতদন্ত শেষে নিহত কামাল হোসেনের মৃতদেহ নিয়ে আমড়াখাই গ্রামে নিয়ে গেলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরে জানাজার নামাজ শেষে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এক মা”য়ের এক সন্তান ছিল কামাল হোসেন। সে বদরুল মিয়ার চাচাতো ভাই। তার এই হত্যাকান্ডের ঘটনায় স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস বারি হয়ে উঠছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com