শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

মাধবপুর ও চুনারুঘাটে অভিযান চালিয়ে মাদক ২ ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৪৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর ও চুনারুঘাটে অভিযান চালিয়ে র‌্যাব ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
র‌্যাব সূত্রে জানা যায়, ২৭ জুন রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হোসেন এবং সিনিঃএএসপি এ,কে,এম কামরুজ্জামান এর নেতৃত্বে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের বাখরনগর গ্রামের বাখরনগর গেইট এর সামনে হাইওয়ে রাস্তার উপর অভিযান চালিয়ে ৯৪০ পিস ইয়াবা জব্দ করে। এ সময় মোঃ কামাল মিয় া(৩১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক কামাল মাধবপুর উপজেলার পুরাইগলা গ্রামের মৃত মিনহাজ উদ্দিনের পুত্র।
অপর তিকে একই দিন রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার বসু দত্ত চাকমা এর নেতৃত্বে চুনারুঘাট উপজেলার মিরাশী ইউপির পাকুরিয়া বটতলা গ্রামের আলতা সুপার মার্কেট এর সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে ৫ কেজি ৫০ গ্রাম গাঁজাজব্দ ও মাদব ব্যবসায়ী উস্তার মিয়া (৩৮)কে আটক করে। সে চুনারুঘাট উপজেলার আলোনিয়া গ্রামের মৃত আব্দুল আলীর পুত্র।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com