রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের ৪শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ৫৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের উদ্যোগে কোভিড ১৯ (করোনা) মহামারীতে কর্মহীন, ক্ষতিগ্রস্থ এবং অসহায় ৪শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় হবিগঞ্জ লন টেনিস ক্লাব মাঠে এই আয়োজন করা হয়। হবিগঞ্জ পৌরসভার মেয়র ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের সেক্রেটারী আতাউর রহমান সেলিমের সভাপত্বিতে ও রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান আশীষ কুমার কুরির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোঃ জাকারিয়া, সহকারী কমিশনার প্রতীক মন্ডল, কার্যনির্বাহী সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন শফিকুজ্জামান হিরাজ, ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও হবিগঞ্জ জেলা ডিএফএ এর সভাপতি আব্দুর রহমান, রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক যুব প্রধান পঙ্কজ কান্তি দাস পল্লব এবং যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক সাইফুল ইসলাম। এছাড়াও, রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের যুব স্বেচ্ছাসেবক বৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিটি উপহার প্যাকেটে ছিল ৭. ৫ কেজি চাল, এক কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ৫০০ গ্রাম সুজি। প্রধান অথিতি হিসেবে রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেন, করোনা মহামারীতে রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের স্বেচ্ছাসেবকরা নিজের জীবন বাজি রেখে মানুষের সেবায় করে যাচ্ছে। আতাউর রহমান সেলিম বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। করোনা মহামারীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিট গত এক বছর যাবৎ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের পাশে ছিলাম, পাশে আছি, ভবিষ্যতে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com