সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

আইন-শৃংখলা কমিটির সভায় এমপি আবু জাহির ॥ ১২ কোটি টাকায় সংস্কার হচ্ছে হবিগঞ্জ শহরের প্রধান সড়ক

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৬২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে হবিগঞ্জ শহরের প্রধান সড়ক আরসিসি ঢালাই দ্বারা সংস্কার হবে বলে জানিয়েছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সদর উপজেলা আইন-শৃংখলা কমিটির সভায় উপদেষ্টার বক্তৃতা প্রদানকালে তিনি এ কথা জানান।
তখন এমপি আবু জাহির বলেন, ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ প্রায় বারো লাখ টাকা ব্যয়ে শহরের প্রধান সড়ক আরসিসি ঢালাই দ্বারা সংস্কার করবে। তবে যানজট নিরসনে গণপরিবহনকে নির্দিষ্ট নিয়মের আওতায় নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে সংশ্লিষ্টদের আন্তরিকতা প্রয়োজন। তিনি আরও বলেন, আইন-শৃংখলার বিঘœ ঘটলে সরকারের উন্নয়ন কাজ ম্লান হয়ে যায়। তাই মাঠ পর্যায়ে কর্মরত আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের দায়িত্বশীলতা নিশ্চিত করা প্রয়োজন। এছাড়া করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে মাস্ক পড়ার ব্যাপারে সচেতনতামূলক প্রচারণার নির্দেশনা দিয়েছেন তিনি। সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাখাওয়াত হোসেন রুবেলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলীসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com