বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে ডাকাতি প্রস্তুতিকালে ১৩ মামলার পলাতক আসামি ডাকাত সর্দার জালাল আটক

  • আপডেট টাইম রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৪৭৬ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার লাখাই ইউনিয়নের চিকনপুর ব্রীজের পাশের রাস্তা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ১ ডাকাতকে আটক করেছে পুলিশ। সে লাখাই লাখাই উপজেলার স্বজন গ্রামের আবু মিয়ার ছেলে জালাল মিয়া। গত শুক্রবার রাত ১ টায় গোপন সংবাদের ভিত্তিতে ওসি তদন্ত অজয় চন্দ্র দেবের নেতৃত্বে এস আই সজীব দেব রায়, এসআই বাবুল সিংহ ও এস আই সফিকুর রহমানসহ পুলিশ ডাকাতকে আটক করে। এ সময় ডাকাতরা ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাদের নিকট থেকে বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। লাখাই থানার ওসি তদন্ত অজয় চন্দ্র দেব ঘটনাটি নিশ্চিত করে বলেন ডাকাত সর্দার জালাল মিয়ার বিরুদ্ধে লাখাই থানা সহ বিভিন্ন থানায় ১৩টি ডাকাতি ও চুরির মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com