শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সরকারি নিবন্ধন পেল সামাজিক সংগঠন হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম

  • আপডেট টাইম বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০
  • ৮৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সামাজিক কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ সরকারি নিবন্ধন পেল সামাজিক সংগঠন হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর ১৯৬১ সালের স্বেচ্ছামূলক সমাজ কল্যাণ প্রতিষ্ঠান (রেজিষ্ট্রশন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ (নম্বর ৪৬) এর ৪ (৩) ধারার অধীনে এই নিবন্ধন প্রদান করা হয়। যার নিবন্ধন নম্বর-হবি ৭৪৬/২০১৯।
হবিগঞ্জ জেলা সমাজসেবা কার্য্যালয়ের প্রধান সহকারী মোঃ বেলাল আহমেদ এর নিকট থেকে সম্প্রতি এই নিবন্ধন গ্রহণ করেন হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম এর ২০২০ইং কার্যকরি বর্ষের সভাপতি মহিবর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক সুমন চন্দ্র গোপ। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম এর প্রতিষ্ঠাতা সভাপতি ও তত্ত্বাবধায়ক প্রধান শেখ সুলতান মোঃ কাওসার। উল্লেখ্য, শিক্ষা, সংস্কৃতি, ঐক্য-প্রগতি এই শ্লোগান নিয়ে ২০১৫ সালের ১লা নভেম্বর এই সংগঠনটির যাত্রা শুরু হয়। হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম প্রতিষ্ঠান পর থেকে আর্তমানবতার কল্যাণে শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। তার মধ্যে উল্লেখ যোগ্য- ক্যারিয়ার কাউন্সিল, শীতবস্ত্র বিতরণ, পূজায় নতুন বস্ত্র বিতরণ, ঈদ খাদ্য সামগ্রী বিতরণ, ক্রীড়া প্রতিযোগিতা, কুইজ প্রতিযোতা, ইফতার মাহিফল, রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, অসহায় ও দুঃস্থ শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা ও বিভিন্ন জনসচেততামুলক কার্যক্রম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com