সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে নতুন আইন কার্যকর বাস্তবায়নে সিলেটে বিভাগীয় কর্মশালা বানিয়াচঙ্গে গ্রাম্য দাঙ্গা ৭ দিনে ৪ খুন ॥ উদ্বেগ হবিগঞ্জ কারাগারে জামিননামা পৌঁছার আগেই চির মুক্তি পেলেন নবীগঞ্জের জয়নাল ॥ আজ দাফন অনুমোদন ছাড়াই বাউল গানের আয়োজন ॥ অশ্লীলতার অভিযোগ প্রধানমন্ত্রী দেশের জন্য নিরলসভাবে কাজ করছেন-এমপি ফয়সল নবীগঞ্জে ১৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‘ওয়ান ন্যাশন ইউকে’ এর আর্থিক সহযোগিতায় ॥ হবিগঞ্জের শহস্ত্রাধিক নারী-পুরুষ অন্ধত্বের হাত থেকে রক্ষা পেয়েছে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই বর্জ্যের স্তূপ ॥ ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটর নালুয়া চা বাগান থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার শহরে ফুঁ-মলম পার্টি চক্রের উপদ্রব ॥ আসমা আটক

নবীগঞ্জে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত নির্বাহী কর্মকর্তা জেরিনের মতবিনিময়

  • আপডেট সময় শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে মুক্ত ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা এবং উপজেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে নবীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসনের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ বাছিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের আয়না এবং সমাজের দর্পণ। একটি উপজেলার সার্বিক উন্নয়ন, ইতিবাচক পরিবর্তন এবং অনিয়ম-দুর্নীতি রোধে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। নবীগঞ্জ উপজেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধমূলক কর্মকাণ্ড রোধ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডকে বেগবান করতে স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকেরা শুরু থেকেই দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন। আগামী দিনেও উপজেলা প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে এই পেশাগত সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আরো জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান নির্বাহী সদস্য ফখরুল আহসান চৌধুরী, সহ-সভাপতি শাহ সুলতান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ এবং নির্বাহী সদস্য মুজিবুর রহমান মুজিব, এম এ মুহিত ও ছনি আহমেদ চৌধুরী। এছাড়াও মতবিনিময় সভায় প্রেসক্লাবের সদস্য মাহিবুর রহমান, সুবিনয় রায় বাপ্পি, সলিল বরণ দাশ, শামিম আহমেদ, সৈকত আহমেদ, মোঃ হাসান চৌধুরী, সাগর আহমেদ, আলাল মিয়া, অঞ্জন রায়, ইকবাল হোসেন তালুকদার, স্বপন রবি দাস প্রমুখ।
সভায় বক্তারা নবীগঞ্জের বিভিন্ন নাগরিক সমস্যা, সামাজিক অগ্রগতি এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com