শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

জেলা আইনজীবী সমিতির নির্বাচন ॥ চৌধুরী নোমান সভাপতি, শাহীন সম্পাদক

  • আপডেট টাইম সোমবার, ১৪ এপ্রিল, ২০১৪
  • ৫৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্য নির্বাহী কমিটির নির্বাচনে চৌধুরী আশরাফুল বারী নোমান সভাপতি, মনজুর উদ্দিন আহমেদ শাহীন সাধারণ সম্পাদক ও মোঃ আবুল ফজল ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। মোট ৪৯৪ জন ভোটারের মধ্যে ৪৪৪জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে চৌধুরী আশরাফুল বারী নোমান ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নুরুল ইসলাম তালুকদার পেয়েছেন ১৭৯ভোট। অপর প্রার্থী এম এম জয়নাল আবেদীন পেয়েছেন ৩৪ ভোট। সাধারন সম্পাদক পদে মনজুর উদ্দিন আহমদ শাহীন ১৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সুবির রায় পেয়েছেন ১৩৯ ভোট। অপর প্রার্থী নিজামুল হক লস্কর পেয়েছেন ১৩৬ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ আবুল ফজল ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি পেয়েছেন ১৭১ ভোট। নির্বাচনে সমিতির সিনিয়র সদস্য এডঃ স্বদেশ রঞ্জন বিশ্বাস, এডঃ নুরুল আমিন, এডঃ রনজিত দত্ত, এডঃ আজমান আলী ও এডঃ আব্দুল হাই তালুকদার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্য নির্বাহী কমিটির ১৪টি পদ রয়েছে। কিন্তু কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় ১১ পদে প্রার্থীগণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কর্মকর্তা হলেন, সহ-সভাপতি-আশরাফ উদ্দিন তরফদার, যুগ্ম সাধারণ সম্পাদক (১)-মোঃ নুরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক (২)- গিয়াস উদ্দিন আহমেদ। পাঠাগার সম্পাদক-দেওয়ান জাকির হোসেন জাকারিয়া। সিনিয়র সদস্য- আব্দুল মালেক, আজিজুল হক, নির্মল ভট্টাচার্য্য রিংকু, মো. ফারুকুর রহমান, জুনিয়র সদস্য- মো. জসিম উদ্দিন, মিজানুর রহমান ও আব্দুল কাইয়ুম। নির্বাচিত কমিটি আগামী ২০২১ বাংলা সন দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com