বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে রাস্তার কাজ বন্ধ করে দিয়েছেন এলাকাবাসী ॥ নি¤œ মানের মালামাল দিয়ে কাজ করার অভিযোগ

  • আপডেট টাইম সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮
  • ৭৯৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় রাস্তার ইট সলিং ও কার্পেটিং কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে এক ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। রাস্তার কাজে নিম্নমানের মালামাল দিয়ে দায়সারা কাজ করার অভিযোগ তুলে এলাকাবাসী প্রতিবাদি হয়ে কাজ বন্ধ করে দিয়েছেন। এ ঘটনায় সচেতন মহলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে-ঠিকাদার বলছেন, কাজের গুনগত মান যাচাই-বাছাই করবে ইঞ্জিনিয়ার কিন্তু কাজের সাইডে ইঞ্জিনিয়ার দীর্ঘদিন যাবত যাননি আর উপজেলা প্রকৗশলী বললেন, তারা নিয়মিত ওই কাজের তদারকি করছেন। সচেতন মহল প্রশ্ন তুলেছন এই পুকুর চুরির জন্য দায়ী কে?
সূত্রে প্রকাশ, নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের শাখোয়া টুকের বাজার সংলগ্ন টুকেরপাড় মুখ সড়ক থেকে পুরুষোত্তমপুর নদীর পাড় পর্যন্ত নবীগঞ্জ এলজিইডির অধীনে ৪ শত মিটার লম্বা প্রায় ৩৭ লাখ টাকা ব্যয়ে রাস্তার ইট সলিং ও কার্পেটিং এর বরাদ্দ দেয়া হয়। এরই প্রেক্ষিতে গত ১৭ই ডিসেম্বর ২০১৭ সালে সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু এ কাজের শুভ উদ্বোধন করেন। কাজের দায়িত্ব পান ঠিকাদার আওয়ামীলীগ নেতা রবীন্দ্র পাল রবি। অভিযোগ উঠে- কাজ পাওয়ার পর তিনি নিম্নমানের মালামাল ইট, বালি দিয়ে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যেই রাস্তার মাঠি ভরাট করা হয়েছে এবং নিম্নমানের কংক্রিট ও বালুর ভাগ বেশী দিয়ে রাস্তার কাজ করা হয়েছে। মাটি ভরাটেও অনিয়ম হয়েছে বলে জানান এলাকাবাসী। ওই ঘটনা নিয়ে এলাকার সচেতন মহলের নজরে পড়লে তারা গতকাল দুপুরে ঐক্যজোট হয়ে কাজ বন্ধ করে দেন। এক পর্যায়ে ঠিকাদারের লোকদের কাজ না করেই চলে যান। প্রতিবাদের বিষয়টির শুনে নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর কাছ থেকে বিস্তারিত জানতে পারেন। এ সময় উপজেলা চেয়ারম্যান এলাকাবাসীকে শান্তনা দিয়ে বলেন, নিয়ম অনুযায়ী রাস্তার কাজ করা হবে। কোন মতেই দুর্নীতি করা হবে না। এ ব্যাপারে ওই গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য মুফিজুর রহমান হতাশার সুরে বলেন, কাজ শুরুর দিকেই ঠিকাদার নিম্মমানের মালামাল দিয়ে কাজ করছে, অবশেষে নিরুপায় হয়ে এলাকাবাসী মিলে কাজ বন্ধ করে দিয়েছেন।
এ ব্যাপারে ঠিকাদার রবীন্দ্র পাল রবির সাথে ফোনে জানতে চাইলে তিনি বলেন, কত টাকার কাজ পেয়েছি কাগজ না দেখে বলতে পারব না। নিম্নমানের কাজের অভিযোগ, অনিয়ম, দুর্নীতির ব্যাপারে তিনি বলেন, কাজের গুনগত মান যাচাই-বাছাই করবে ইঞ্জিনিয়ার। কিন্তু কাজের সাইডে ইঞ্জিনিয়ার দীর্ঘদিন যাবত যাননি।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা প্রকৗশলী সৈয়দুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তারা নিয়মিত ওই কাজের তদারকি করছেন এবং গত তিনদিন পূর্বেও কাজটি পরিদর্শন করে আসছেন। কাজ বন্ধের ব্যাপারে তিনি জানেন না বলেও জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com