শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

উমেদনগরে বিয়ের প্রলোভন দিয়ে সুন্দরী প্রেমিকাকে ধর্ষণ ॥ লম্পট প্রেমিক আটক

  • আপডেট টাইম সোমবার, ২২ মে, ২০১৭
  • ৬৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগরে বিয়ের প্রলোভন দিয়ে প্রেমিকাকে ধর্ষণ করেছে লম্পট প্রেমিক। পরে বিয়ে না করায় প্রেমিকার মামলায় ওবায়দুল মিয়া (২৫) কে আটক করেছে পুলিশ।
গত শনিবার গভীর রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জা মাহমুদুল করিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বালিখাল নদীর একটি নৌকার ভেতর থেকে তাকে গ্রেফতার করে।
মামলার বিবরণে জানা যায়, উমেদনগর গ্রামের মৃত আব্দুল মালেকের কন্যা আশরাফুল আক্তার (১৮) এর সাথে মোবাইল ফোনে পরিচয় হয় বানিয়াচং উপজেলার বালিখাল শ্যামপুর গ্রামের আলম মিয়ার পুত্র ওবায়দুলের। এক পর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রায়ই তারা আনন্দ ভ্রমনে যেতো।
আশরাফুলের বাড়ির লোকজন ঘুমিয়ে থাকার সুবাদে গত ১২ জানুয়ারি রাতে ওবায়দুল দেখা করতে যায়। ওইদিন রাতে বিয়ের প্রলোভন দিয়ে তাকে ধর্ষণ করে ওবায়দুল। এ ছাড়াও গত ১৬ ও ২৬ জানুয়ারি একইভাবে তাকে ধর্ষণ করে লম্পট ওবায়দুল। এরপর থেকে ওবায়দুল তার ফোন বন্ধ করে দেয়।
অনেক খোঁজাখুজি করেও আশরাফুল আক্তার ওবায়দুলের দেখা পায়নি। এদিকে ওবায়দুলের পিতা-মাতা ২৭ জানুয়ারি শিকারপুর গ্রামের সুরত আলীর কন্যা তাহমিনার সাথে ওবায়দুলের সাথে বিয়ে ঠিক করে। বিষয়টি শুনে বিয়ের দিন আশরাফুল আক্তার ছুটে যায় ওবায়দুলের বাড়িতে। সেখানে বিয়ের দাবিতে অনশন করে। এক পর্যায়ে সে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়।
খবর পেয়ে তার স্বজনরা উদ্ধার করে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনার পর তাহমিনার সাথে ওবায়দুলের বিয়ে ভেঙ্গে যায়। এরপর ওবায়দুল কৌশলে আশরাফুল আক্তারকে হাসপাতাল থেকে নিয়ে যায়। এরপর সে আবারো আত্মগোপনে চলে যায়।
অবশেষে ওবায়দুলের সন্ধান না পেয়ে আশরাফুল আক্তার গত শনিবার সদর থানায় মামলা দায়ের করে। এ মামলা পুলিশ তাকে গ্রেফতার করে রবিবার আদালতে প্রেরণ করে। আশরাফুল আক্তারের জবানবন্দি শেষে তাকে তাঁর মায়ের জিম্মায় দেয়া হয়।
এসআই মাহমুদুল করিম জানান, প্রাথমিকভাবে সে ঘটনা শিকার না করলেও তাকে রিমান্ডে আনা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com