শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

কবে বন্ধ হবে নবীগঞ্জের দিনারপুরের পাহাড় কাটা..?

  • আপডেট টাইম বুধবার, ১৯ আগস্ট, ২০১৫
  • ৮৪৬ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ প্রশাসনিক জটিলার কারনে দীর্ঘদিন ধরে কোনো কিছুতেই বন্ধ হচ্ছে না নবীগঞ্জ উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য্যরে লীলাভূমি পাহাড়ী অঞ্চল খ্যাত দিনারপুরের পাহাড় কাটা। আইনের মারপ্যাচে সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবাধে পাহাড় ও টিলা কেটে উজাড় করছে এক শ্রেণীর প্রভাবশালীরা। পাহাড় কাটা কবে বন্ধ হবে কিংবা আদৌ বন্ধ হবে কিনা এমন প্রশ্ন সচেতন মহলের। কিছু দিন বন্ধ থাকার পর বিগত প্রায় দু’মাস ধরে ওই পরগনার সবচেয়ে উচুঁ পাহাড় হিসেবে পরিচিত মিরের টিলাসহ বিভিন্ন পাহাড় কেটে উজার করছে কতিপয় প্রভাবশালীরা।
এলাকায় গড়ে উঠেছে এই পাহাড় কাটার একটি বিশাল সিন্ডিকেট। আর এই সিন্ডিকেটের মাধ্যমেই পাহাড় কাটা হয়। প্রকাশ্যে পাহাড় কেটে মাটি ও বালি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। মাটি বিক্রেতারা প্রভাবশালী হওয়ায় স্থানীয় লোকজন নীরবতা পালন করছে। এই পাহাড় কাটার কারণে পাহাড় ও টিলা ধ্বসে মৃত্যুর ঝুঁকি দিন দিন বাড়ছে। ভারসাম্য হারিয়ে মানুষের জীবন যাত্রা বিপন্ন হয়ে পড়েছে।
গত কয়েকদিন যাবৎ দিনারপুর এলাকার গজনাইপুর ইউনিয়নের এই পাহাড় কাটা নিয়ে দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এরই প্রেক্ষিতে ঝটিকা অভিযান পরিচালনা করেন মোবাইল কোর্ট। গতকাল মঙ্গলবার নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসেন পাহাড় কাটার কয়েকটি স্পটে সরজমিনে গিয়ে পরিদর্শন করে ঘটনার সত্যতা পান। তবে এ সময় জড়িতদের কাউকে পাওয়া যায়নি। এ ব্যাপারে গোপলার বাজার ইউনিয়ন ভুমি অফিসের তহশীলদার বাদী হয়ে পাহাড় কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি মামলা দেয়া হয়েছে। সিলেট পরিবেশ অধিদপ্তর মামলার প্রস্তুতি নিচ্ছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
উল্লেখ্য, দিনারপুরের ঐতিহ্যবাহী মীরের টিলা সহ বিভিন্ন টিলা কেটে উজার করছে স্থানীয় প্রভাবশালীরা। এতে করে একদিকে যেমন পরিবেশের ক্ষতি হচ্ছে, অন্যদিকে দিনারপুর অঞ্চলের প্রাকৃতিক জীববৈচিত্র পশু-পাখি হারিয়ে যাচ্ছে। অপরদিকে নিয়মিত ভারী যানবাহন ট্রাক যাতায়াতের ফলে নষ্ট হচ্ছে জনগন চলাচলের রাস্তা। ফলে ভোগান্তিতে রয়েছেন স্থানীয় এলাকাবাসী। পাহাড় কাটা বন্ধ করে পরিবেশের ভারসাম্য রক্ষার দাবী জানান স্থানীয় এলাকাবাসী সহ সচেতন মহল। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভুমি) মোঃ আনোয়ার হোসেন জানান, পাহাড় কাটার বিষয়টি মোবাইল কোর্টের আওতাভূক্ত না হওয়ায় যথাযথভাবে কাজ করা সম্ভব হচ্ছে না। তবে বিষয় সংক্রান্তে সিলেট পরিবেশ অধিদপ্তরে পত্র প্রেরণ করলে তারাও ঘটনাটি তদন্ত করেছেন এবং জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন শেষে ঘটনার সত্যতা পেয়ে ইউপি তহশীলদার আশুতোষ বনিককে বাদী করে থানায় একটি মামলা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com