রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ সীমান্ত সুরক্ষায় বিজিবির কঠোর অবস্থান নবীগঞ্জে সড়কের পাশে বর্জ্য পোড়ানোয় স্বাস্থ্য ঝুঁকি ॥ ক্ষোভ বানিয়াচঙ্গে সিএনজি ভাড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ৩০ মাধবপুরে চা-বাগান পঞ্চায়েত নির্বাচন নিয়ে উত্তেজনা হবিগঞ্জ আইনজীবী সহকারী সমিতির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অপরাধমুক্ত সমাজ গড়তে লাখাইয়ে বিট পুলিশিংয়ের উঠান কর্মশালা হবিগঞ্জ সদর থানায় পুলিশের অভিযানে গ্রেফতারকৃত ৪ আসামিকে আদালতে প্রেরণ আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নুরুল আমিন এর বাবার ইন্তেকাল ॥ শোক প্রকাশ সাংবাদিক অপু আহমেদ রওশনের কন্যা রওজা ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে আইনজীবি সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

অপরাধমুক্ত সমাজ গড়তে লাখাইয়ে বিট পুলিশিংয়ের উঠান কর্মশালা

  • আপডেট সময় শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

লাখাই প্রতিদিন ॥ লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের ফুলবাড়িয়া মাদরাসা প্রাঙ্গণে ২নং ওয়ার্ড বিট পুলিশিংয়ের উদ্যোগে দাঙ্গা, মাদক, জুয়া ও চুরি নির্মূলে জনসচেতনতামূলক উঠান কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৮ নভেম্বর) শনিবার বিকেলে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং মোড়াকরি ইউনিয়ন বিট পুলিশের সভাপতি ও ২নং মোড়াকরি ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুম বিল্লাহ।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ওসি শরীফ আহমেদ বলেন, সমাজ থেকে অপরাধ দূর করতে পুলিশ ও জনসাধারণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি মাদক, চুরি ও জুয়ার বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের সচেতন থাকার আহ্বান জানান এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার অনুরোধ করেন।
সভায় বক্তারা বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক ও চুরি নির্মূল করা অত্যন্ত জরুরি। গ্রামের বিভিন্ন স্থানে চুরির উপদ্রব বেড়ে যাওয়ায় স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেন এবং এ বিষয়ে লাখাই থানা পুলিশের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২নং মোড়াকরি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং লাখাই উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারণ। জনশৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ও এলাকাবাসী যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com