স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো: নুরুল আমিন এর বাবা মোঃ আজম আলী ইন্তেকাল করেছেন (ইন্না….রাজিউন।
গত শুক্রবার ভোর সাড়ে ৪ টায় নিজ বাড়ি আতুকুড়া গ্রামে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। গত শুক্রবার বাদ জুম্মা আতুকুড়া ফুটবল খেলার মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজে আইনজীবি, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ গ্রহন করেন। জানাজার নামাজ পূর্বে মরহুমের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাসুদ করিম আখনজী তাপস, আতুকুড়া গ্রামের বিশিষ্ট মুরুব্বী আলী আকবর খান, ফারুক মিয়া, আমিরুল ইসলাম আখঞ্জী, সাংবাদিক এস এম সুরুজ আলী, মরহুমের চাচাত ভাই হাজী ইব্রাহিম আলী, ছেলে নুরুল আমিন প্রমুখ।
বক্তৃতায় বলেন-মরহুম আজম আলী গ্রামের একজন সহজ সরল ও অত্যান্ত ভালো মানুষ ছিলেন। তারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ নুরুল আমিন এর বাবা মো: আজম আলী মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সমিতির প্রতিষ্ঠাতা ফ্রান্স প্রবাসী বিশিষ্ট সাংবাদিক ফেরদৌস করিম আখনজী, বর্তমান সভাপতি সাংবাদিক এস এম সুরুজ আলী, সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক আখনজী। নেতৃবৃন্দ সংগঠনের পক্ষ থেকে মরহুম বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।